শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৯ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএলকে টেক্কা দিতে নতুন নিয়মে পিএসএল

স্পোর্টস ডেস্ক : এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুম নতুন ফরম্যাটে হবে। পূর্বের চাইতে এবারের মৌসুমে বেড়েছে পিএসএলে দল সংখ্যা। 

আট দল নিয়ে টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ২৬ মার্চ। ৩ মে হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল। ৩৯ দিনে ম্যাচ হবে মোট ৪৪টি।

পিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, দল সংখ্যা বাড়লেও টুর্নামেন্টের সময়কাল বাড়াতে চান না তারা। যার কারণে নতুন ফরম্যাটে আয়োজন করবেন পিএসএল। নতুন ফরম্যাট অনুযায়ী, প্রথম পর্বে হবে সিঙ্গেল লিগ। প্রথম পর্বে প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। তে প্রত্যেক দল সমান প্রতিযোগিতার সুযোগ পাবে এবং সেখান থেকেই পরবর্তী পর্বের সমীকরণ নির্ধারিত হবে। --- ডেই‌লি ক্রিকেট

এরপর হবে সুপার ফোর। আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক দল খেলবে তিনটি করে ম্যাচ। এই পর্বে হবে মোটে ১২টি ম্যাচ। এখান থেকে নির্ধারিত হবে প্লে-অফে উঠবে কারা। আগের সংস্করণগুলোর মতো এবারও চারটি প্লে-অফ ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে, যার মধ্যে থাকবে ফাইনাল।

এবারের পিএসএলের ম্যাচগুলো হবে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও মুলতানে। পাশাপাশি প্রথমবারের মতো ফয়সালাবাদে হবে পিএসএলের ম্যাচ।

  • সর্বশেষ