শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৮ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এ টুর্নামেন্ট সামনে রেখে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিটের মূল্য প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। মাত্র ১০০ রুপিতেই দেখা যাবে বাংলাদেশের ম্যাচ।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা ইতালির সাথে বাংলাদেশ ম্যাচের টিকিট তুলনামুলক কম দামে পাওয়া যাবে। ---- ডেই‌লি ক্রিকেট

অন্যদিকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের দামগুলো একটি বেশি। সুপার এইট ও সেমিফাইনালের টিকেটের দামও ধরা হয়েছে বেশি।

বাংলাদেশ বনাম ইতালি ম্যাচের প্রিমিয়াম হসপিটালি (বি প্রিমিয়াম) ৪,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল ১,০০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে: ২০০ রুপি, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে: ২০০ রুপি, আপার ব্লক (বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এল১) ১০০ রুপি।

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচের- প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) ৫,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল ১,৫০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে ১,০০০ রুপি, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে ৫০০ রুপি, আপার ব্লক ৩০০ রুপি।

এছাড়া সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচ প্রিমিয়াম হসপিটালিতে বসে দেখতে হলে ১০ হাজার রুপি খরচ করতে হবে সমর্থকদের। লোয়ার ব্লক বি ও এল এর টিকিটের মূল্য ধরা হয়েছে ৩ হাজার রুপি। এছাড়াও লোয়ার ব্লক সি, এফ ও কে ২,৫০০ রুপি (আনুমানিক, সিএবি থেকে বিস্তারিত শীঘ্রই), লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে ১,৫০০ রুপি, আপার ব্লক ৯০০ রুপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়