শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ কোটি ২০ লাখে আইপিএলে দল পেলেন ২০ বছরের প্রশান্ত

অনভিষিক্ত পেসারদের সেটে চমক দেখিয়েছেন প্রশান্ত বীর ও কার্তিক শর্মা। ৩০ লাখ ভিত্তি মূল্যের এই দুই অনিভিষিক্ত ক্রিকেটার দল পেয়েছেন সমান ১৪ কোটি ২০ লাখ রুপিতে। দুজনকেই দলে নিয়েছে চেন্নাই।

নিলামের শুরুতেই নাম উঠে জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের। তবে তাকে নিতে আগ্রহ দেখায়নি কেউ। নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ডেভিড মিলার। ২ কোটিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

নিলামের আগে থেকেই আলোচনায় ছিলেন ক্যামেরুন গ্রিন। নিলামের টেবিলেও তাকে দলে ভেড়াতে রীতিমতো যুদ্ধ করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। প্রথমে তার প্রতি আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এক পর্যায়ে সেখানে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে এই অজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা।

অভিষিক্ত অলরাউন্ডারদের সেটে গাস আটকিনসন, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন ও উইয়ান মোল্ডার অবিক্রিত থেকেছেন। ২ কোটিতে ভানিন্দু হাসারাঙ্গাকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ৭ কোটিতে বেঙ্গালুরুতে গেছেন ভেঙ্কেটেশ আইয়ার।

অভিষিক্ত উইকেটকিপারদের সেটে ১ কোটিতে কুইন্টন ডি কককে দলে নিয়েছে মুম্বাই, ২ কোটিতে বেন ডাকেটকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস, ২ কোটিতে ফিন অ্যালেনকে দলে নিয়েছে কলকাতা। দল পাননি রহমানুল্লাহ গুরবাজ, জনি বেয়ারস্ট্রো, জেমি স্মিথ।

অভিষিক্ত পেসারদের প্রথম সেটে চড়া দামে দল পেয়েছেন মাথিশা পাথিরানা। তাকে দলে পেতে নিলামের টেবিলে লড়াই করেছে লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতা। শেষ পর্যন্ত ১৮ কোটিতে এই লঙ্কান পেসারকে দলে নিয়েছে কলকাতা। 

২ কোটি ভিত্তিমূল্য ছিল জ্যাকব ডাফির। তাকে ভিত্তিমূল্যেই দলে নেয় বেঙ্গালুরু। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২ কোটি রুপিতে দলে নিয়েছে এনরিখ নরকিয়াকে। ম্যাট হ্যানরি, স্পেন্সার জনসন, আকাশ দীপ, শিভম মাভি, জেরাল্ড কোয়েতজি, ফজল হক ফারুকি দল পাননি।

অভিষিক্ত স্পিনারদের প্রথম সেটে অবিক্রিত থাকেন রাহুল চাহার, মাহিশ থিকশানা, মুজিব উর রহমান। তবে রবি বিষ্ণইকে ৭ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। আকিল হোসেনকে ২ কোটিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়