শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের ক্রিকেটার শো‌য়েব মা‌লি‌কের এবার ডিভোর্সের হ্যাটট্রিক! তৃতীয়বার বি‌য়ে ভাঙার পথে 

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে কখনও হ্যাটট্রিক করতে পারেননি। কিন্তু প্রেম-বিয়ের ময়দানে অন্যরকম হ্যাটট্রিক করে ফেলছেন শোয়েব মালিক! শোনা যাচ্ছে, অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তাঁর বিয়ে একেবারে ভাঙার মুখে। তাঁদের বিবাহিত জীবনে প্রবল সমস্যা দেখা যাচ্ছে। তৃতীয়বার শোয়েবের ডিভোর্স স্রেফ সময়ের অপেক্ষা, এমনটাই বলছে পাক সংবাদমাধ্যম।

শোয়েবের তিনটি বিয়ের সঙ্গেই ওতপ্রোতভাবে বিতর্ক জড়িয়ে রয়েছে। ২০০২ সালে হায়দরাবাদের শিক্ষিকা আয়েশা সিদ্দিকির সঙ্গে তাঁর নিকাহ হয়। পরে সেই বিয়ে অস্বীকারের চেষ্টা করেন শোয়েব। কিন্তু আট বছর পর আইনিভাবে ডিভোর্স করেন প্রাক্তন পাক ক্রিকেটার। তারপরেই সানিয়া মির্জার সঙ্গে রূপকথার বিয়ে। -- সংবাদ প্রতি‌দিন

 তাঁদের কোল আলো করে আসে পুত্রসন্তানও। কিন্তু সানার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান শোয়েব। ১৪ বছরের বিবাহিত জীবন শেষ করে ২০২৪ সালে ডিভোর্সের পথে হাঁটেন শোয়েব-সানিয়া।

বিবাহবিচ্ছেদের পরপরই সানার সঙ্গে তৃতীয়বার বিয়ে করেন শোয়েব। সঙ্গীতশিল্পী উমেইর জসওয়ালকে ডিভোর্স দিয়ে শোয়েবের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সানা। 

Advertisement

বরাবর লাইমলাইটে থেকেছে তাঁদের দাম্পত্য। মাঠে বসে শোয়েবের জন্য গলা ফাটাতে দেখা গিয়েছে সানাকে। নেটদুনিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের মধ্যে একে অপরের ঢাল হয়ে দাঁড়িয়েছেন অনেকবার। কিন্তু বিয়ের পর দু’বছর কাটতে না কাটতেই সেই ভালোবাসায় ভাঙন।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, শোয়েব এবং সানার বিবাহবিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা। তার প্রধান কারণ দু’জনের ব্যস্ততা। সানার অভিনয় কেরিয়ার এবং শোয়েবের ক্রিকেট কেরিয়ার, সব সামলে একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। সেকারণেই সম্ভবত আলাদা হবেন দু’জনে। 

সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে একাই হাজির হয়েছেন সানা। ব্যক্তিগত প্রশ্নের জবাবও এড়িয়ে যাচ্ছেন। তারপর থেকেই জল্পনা, বিয়ের হ্যাটট্রিকের পর এবার ডিভোর্সের হ্যাটট্রিকটাও সেরে ফেলতে চলেছেন শোয়েব।

  • সর্বশেষ