শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

রেসলিং থেকে ‌বিদায় নি‌লেন জন সিনার

স্পোর্টস ডেস্ক : ডব্লিউডব্লিউই থেকে বিদায় নিয়েছেন জন সিনা। দুই দশকে অসংখ্য দারুণ সব মুহূর্ত উপহার দিয়ে রিংয়ে শেষবারের মতো নামলেন। তবে সেই শেষ ম্যাচটি যে এতটা অপ্রত্যাশিত হবে, তা ভক্তরাও হয়তো ভাবতে পারেননি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে নিজের শেষ ম্যাচে রিংয়ে নামেন সিনা। প্রতিপক্ষ ছিলেন ‘দ্য লাস্ট টাইম ইজ নাউ’ বিজয়ী গুন্থার। শেষ ম্যাচে জন সিনাকে বিদায় জানাতে গ্যালারির আসন ছিল দর্শকে টাইটম্বুর। ফাঁকা ছিল না কোনো আসন। ---‌টি স্পোর্টস

সিনার শেষ লড়াই চলে ২৫ মিনিট ধরে। গুন্থারের বিপক্ষে ট্যাপ আউটে হার মানতে হয় শেষ পর্যন্ত, যা দেখে হতবাক হয়ে পড়ে পুরো অ্যারেনা। ২০ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোনো ম্যাচে ট্যাপ আউট করলেন সিনা। অনেক ভক্ত ক্ষোভ প্রকাশ করলেও পুরো সময় শান্ত ছিলেন সিনা নিজে।

ম্যাচটি শুরু হয়েছিল এক আবেগঘন পরিবেশে। রিংয়ের পাশে উপস্থিত ছিলেন সিনার ক্যারিয়ারের বড় প্রতিদ্বন্দ্বীরা—কার্ট অ্যাঙ্গেল, মার্ক হেনরি, রব ভ্যান ড্যাম, মিশেল ম্যাককুল ও ট্রিশ স্ট্রাটাস। দ্য রক ও কেইনের মতো কিংবদন্তিরাও ভিডিও বার্তায় শুভকামনা জানান সিনাকে।

গুন্থার আগে রিংয়ে প্রবেশ করলে দর্শকদের দুয়ো শুনতে হয় তাকে। পরে নিজের ঐতিহ্যবাহী থিম সংয়ে রিংয়ে নামেন ১৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন জন সিনা। তখন করতালিতে ভরে ওঠে পুরো স্টেডিয়াম।

  • সর্বশেষ