শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের উত্তরসূরি কে হচ্ছেন? ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বি‌পিএ‌লে ঢাকা ক‌্যা‌পিটাল‌সের মেন্টর পা‌কিস্তা‌নের শো‌য়েব আখতার এখন ঢাকায় 

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তা‌নের সা‌বেক তারকা ক্রিকেটার শো‌য়েব আখতার এবার ভিন্ন পরিচয়ে আরেকবার বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে কাজ করবেন শোয়েব।

শনিবার দিবাগত রাতে রোববার প্রথম প্রহরে বাংলাদেশে পা রাখেন গতিময় এই সাবেক পেসার। তাকে ফুল দিয়ে বরণ করে নেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা।

শোয়েবের খবর জানিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা ক্যাপিটালস। নতুন অভিযানের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল ইউনিট গড়ে তুলতে এই ফ্র্যাঞ্চাইজির তৈরি হওয়ার পথে তার অন্তর্ভুক্তি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। মাঠের ভেতরে ও বাইরে দলকে দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শোয়েব আখতারের বিপুল আন্তর্জাতিক অভিজ্ঞতা, জয়ী মানসিকতা ও নেতৃত্ব।

এবারের বাংলাদেশ সফরে অবশ্য দুই দিন শুধু ঢাকায় থাকবেন শোয়েব। পরে টুর্নামেন্ট শুরু হলে আবার তিনি আসবেন ঢাকায়। তখন ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে মাঠেই দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়