শিরোনাম
◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএলের নিলামের আগেই বাদ পড়লেন ১০৪০ জন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে হবে আই‌পিএ‌লের  মিনি নিলাম। আইপিএল নিলামের কথা মাথায় রেখে  মোট ১৩৯০ ক্রিকেটার নাম দিয়েছিলেন। চূড়ান্ত তালিকা এখনও ঘোষণা করেনি। 

বিসিসিআই হাজারের বেশি নাম বাদ দিয়েছে। নিলামের জন্য ৩৫০ জনের নাম নিশ্চিত করা হয়েছে এই সাড়ে তিনশো ক্রিকেটারেরর মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। এবার ৭৭টি ফাঁকা স্লট রয়েছে। বিদেশি খেলোয়াড়দের জন্য ৩১টি জায়গা রয়েছে। 

কলকাতা নাইট রাইডার্সের ঝুলিতে রয়েছে ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা। নাইটরা এখনও ১৩ জন ক্রিকেটার দলে নিতে পারে। তার মধ্যে ৬ জন বিদেশি। 

২০২৪ সালে আইপিএল নিলামের আসর বসেছিল দুবাইয়ে। সেই প্রথম। এরপর ২০২৫ আইপিএলের আগে দু’‌দিনের মেগা নিলাম হয়েছিল জেড্ডায়। সেটা ২০২৪ সালের নভেম্বরে। এবার নিলামের আসর বসবে আবুধাবিতে। 

একঝাঁক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারিত হবে। অন্যান্য মিনি নিলামের মতো এবারও একদিনেই শেষ হবে নিলাম প্রক্রিয়া।

  • সর্বশেষ