শিরোনাম
◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আগামী বিশ্বকা‌পে অনিশ্চিত নেইমার, এবার বদলে গেলো কোচ আনচেলত্তির সুর

স্পোর্টস ডেস্ক : ‌শেষ হ‌লো বিশ্বকাপের ড্র। ব্রাজিলও পেয়েছে গ্রুপপর্বে তাদের প্রতিদ্বন্দ্বী। কোচ কার্লো আনচেলত্তি সংশয প্রকাশ করেছেন ২০২৬ বিশ্বকাপে নেইমার জুনিয়রকে দলে পাওয়া যাবে কি না—তা নিয়ে।

আনেচেলত্তি গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর এখনো পর্যন্ত কোনো স্কোয়াডেই জায়গা পাননি নেইমার। শুক্রবার ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র শেষে  সংবাদমাধ্যমকে আনচেলত্তি বলেন, 'নেইমার যদি অন্যদের চেয়ে ভালো হয়, যদি সে স্কোয়াডে থাকার যোগ্যতা দেখায়, তাহলে খেলবে। কিন্তু আমার কারও কাছে কোনো ঋণ নেই। নামের কারণে কাউকে দলে নেওয়া হবে না। --- টি স্পোর্টস

৩৩ বছর বয়সী নেইমার ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গুরুতর চোটে পড়েন। 

তারপর থেকে জাতীয় দলে আর ফেরা হয়নি। তবে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে দল বাঁচানোর লড়াইয়ে এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। বুধবার মাংসপেশির চোট থাকা অবস্থায়ও হ্যাটট্রিক করেছেন। কাল ক্রুজেইরোর বিপক্ষেও তাঁর খেলার কথা রয়েছে।

Advertisement

তারপরও আনচেলত্তির স্পষ্ট বার্তা, ব্রাজিল দলকে নেইমারকে নিয়েই ভাবতে হবে— এ রকম বাধ্যবাধকতা নেই। 'নেইমারকে নিয়ে কথা বললে অন্যদের নিয়েও বলতে হবে। ব্রাজিলকে ভাবতে হবে নেইমার থাকলেও, না থাকলেও। আমাদের চূড়ান্ত তালিকা হবে মার্চের আন্তর্জাতিক ম্যাচগুলোর পর,' বলেন ব্রাজিল কোচ। 

নেইমারকে দীর্ঘদিন ধরে ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আনচেলত্তির ভাষায়, 'আমাদের দলে বিশ্বের সেরা গোলকিপারদের একজন আছে, ভালো ডিফেন্ডার আছে, দারুণ কিছু মিডফিল্ডার আছে, সামনে প্রতিভাবান খেলোয়াড় আছে। আমি এমন খেলোয়াড় চাই না যে নিজেকে সেরা প্রমাণ করতে চায়, আমি চাই বিশ্বকাপ জিততে চায় এমন খেলোয়াড়।'

ড্রয়ে ব্রাজিল পড়েছে গ্রুপ ‘সি’-তে। প্রতিপক্ষ ২০২২ বিশ্বতাপে চমক দেখানো মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। মরক্কোকে 'খুব শক্তিশালী' বলে মন্তব্য করেছেন আনচেলত্তি। স্কটল্যান্ডকে বলেছেন 'খুবই দৃঢ়' দল। হাইতিও ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে।

ব্রাজিল তাদের অভিযান শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে। এরপর ১৯ জুন হাইতির বিপক্ষে আে ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্ব শেষ করবে। আনচেলত্তি বলেন, 'সব ম্যাচ জেতা সম্ভব। আমাদের লক্ষ্য গ্রুপের শীর্ষে থাকা। পুরো বিশ্বকাপজুড়ে প্রতিযোগিতামূলক থাকতে হবে।

২০০২ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। তারপর থেকে জাতীয় দল খুব একটা স্থিতিশীল নয়। গত বিশ্বকাপের পর ইতিমধ্যে চার কোচ বদলেছে সেলেসাওরা।

  • সর্বশেষ