শিরোনাম
◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের ◈ দিশাহীন ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা! ইরানকে তুলোধনা করার দাবি, হরমুজ আমেরিকার নিয়ন্ত্রণেই ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের উত্তরসূরি কে হচ্ছেন? ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৬ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিশ্বকাপ দল চূড়ান্ত, কারা থাকছেন

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরের আগে নিজেদের সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ ইতোমধ্যেই খেলেছে টাইগাররা। ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টের সূচিও। বিশ্বকাপে কেমন হবে বাংলাদেশ দল তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেট সমর্থকদের। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস জানান, এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। নেপাল, ইতালির পাশাপাশি টাইগারদের খেলতে হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশের বিশ্বকাপ দল যে চূড়ান্ত সেটি নিশ্চিত করে লিটন দাস বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজের আগেই বিশ্বকাপের দল গোছানো হয়ে গেছে। এশিয়া কাপ থেকেই দল প্রস্তুত ছিল। এই খেলোয়াড়রাই টানা খেলছে। এখন খেলোয়াড়রা বিপিএলে খেলবে। তারা যেখানেই খেলুক জাতীয় দলে এসে বিশ্বকাপে ভালো করলেই আমি খুশি।’

কেমন হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দল

টপ অর্ডারে তানজিদ তামিম, পারভেজ ইমন ও সাইফ হাসানদের দলে থাকা নিশ্চিত। একই সঙ্গে লিটন, তাওহীদ হৃদয়, জাকের আলিদেরও দলে জায়গা নিশ্চিত বলা যায়। মাহিদুল ইসলাম অঙ্কন থাকতে পারেন বিশ্বকাপের পরিকল্পনাতে। বিশ্বকাপের বিবেচনায় থাকতে পারেন মারকুটে ব্যাটার শামীম পাটোয়ারী। ও অলরাউন্ডার সাইফউদ্দিন।

স্পিনে দল ভরসা রাখতে পারে শেখ মাহেদী, রিশাদ ও নাসুমের ওপর। পেস ইউনিটে মুস্তাফিজ, তানজিম সাকিব ও তাসকিনরা নেতৃত্ব দেবেন।

বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ দল : লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান/মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম/সাইফউদ্দিন, তাসকিন আহমেদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়