শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের ◈ দিশাহীন ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা! ইরানকে তুলোধনা করার দাবি, হরমুজ আমেরিকার নিয়ন্ত্রণেই ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের উত্তরসূরি কে হচ্ছেন? ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০২:০৭ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রোহিত শর্মা ও বিরাট কোহলি কি ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন?

স্পোর্টস ডেস্ক : ১২০ বলে ১৩৫ রান। এর পরেও ২০২৭-এ বিশ্বকাপের দলে বিরাট কোহলির জায়গা হবে কি না পরিষ্কার করে বলতে পারল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভবিষ্যতের কথা এড়িয়ে গিয়ে ভারতীয় দল শুধু বর্তমান নিয়েই ভাবতে চায়।

রোববার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তাঁকে জিজ্ঞাসা করা হয় ২০২৭-এর বিশ্বকাপে রোহিত শর্মা এবং কোহলিকে দলে রাখা হবে কি না। --- আনন্দবাজার

তিনি বলেন, “বুঝতে পারছি না এ সব নিয়ে এখনই আমাদের ভাবতে হবে কেন? কোহলি সত্যি ভাল ব্যাট করছে। ওর ভবিষ্যৎ নিয়ে কথা বলার কোনও কারণ আছে বলে আমি মনে করছি না।

কোটাক জানিয়ে দেন, রোহিত এবং কোহলির বর্তমান ফর্ম নিয়েই শুধু কথা হোক। তাঁদের বয়স বা দীর্ঘকালীন পরিকল্পনা নিয়ে ভাবার কোনও কারণ নেই। কোটাক বলেন, “কোহলি যে ভাবে ব্যাট করছে সেটা অসাধারণ। 

যে ভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন সেটাই অবাক করার মতো। আর কোনও কিছু নিয়ে কথা বলার প্রয়োজন নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়