শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের ◈ দিশাহীন ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা! ইরানকে তুলোধনা করার দাবি, হরমুজ আমেরিকার নিয়ন্ত্রণেই ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের উত্তরসূরি কে হচ্ছেন? ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১১:০৬ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজের শেষ ম্যাচের স্কোয়াড ঘোষণা করলো বি‌সি‌বি

jস্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট বোর্ড আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের জন্য শামীম হোসেনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। ম্যাচটি মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সিরিজটি বর্তমানে ১-১ সমতায় রয়েছে। বামহাতি ব্যাটার শামীম হোসেন এই ফরম্যাটে বাংলাদেশকে ৪৬ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। তার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।

শামীমের অন্তর্ভুক্তি নিয়ে বাংলাদেশের দলীয় ব্যাটিং ও স্কোয়াডে আরও গভীরতা এসেছে। নির্বাচকরা আশা করছেন, তার উপস্থিতি দলের শেষ মুহূর্তের চাপ সামলাতে সাহায্য করবে এবং অভিজ্ঞতার সঙ্গে তরুণদের সমন্বয় আরও দৃঢ় করবে।

সিরিজের শুরুতে অবশ্য শামীমকে স্কোয়াড থেকে বাদ দিয়েছিলেন বিসিবির নির্বাচকরা। স্কোয়াডে শামীমের নাম না দেখে সংবাদ সম্মেলনে ক্ষোভে ফেটে পড়েন লিটন দাস। দল নির্বাচনের আগে তার মতামত নেয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

পরবর্তীতে নিজের অবস্থানের ব্যাখা দেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও। তার দাবি, শামীমকে বাদ দেয়ার বিষয়টি লিটনের সঙ্গে আগেই আলোচনা করেছিলেন তিনি। যদিও অসমাপ্ত ছিল সেই আলোচনা, যার কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়।

বাংলাদেশের স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়