শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের ◈ দিশাহীন ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা! ইরানকে তুলোধনা করার দাবি, হরমুজ আমেরিকার নিয়ন্ত্রণেই ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের উত্তরসূরি কে হচ্ছেন? ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরুষ ক্রিকেটারদের পর এবার নারী বিপিএল আয়োজনের ঘোষণা বিসিবি সভাপতির

২০১২ সাল থেকে ছেলে ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবার নারী ক্রিকেটারদের নিয়েও বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম।

আজ রোববার হোটেল রেডিসনে বিপিএলের নিলাম অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম।

স্বাগত বক্তব্যে নারীদের নিয়ে বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। এমন প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি।

সবাইকে স্বাগত জানিয়ে আমিনুল আশা প্রকাশ করেন, এবারের বিপিএলে অংশ নেওয়া দলগুলো আগামী ৫ বছরও থাকবে। ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের জন্যও বিপিএলকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিজ নিজ বিভাগে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন আমিনুল। তিন ভেন্যুতেই দর্শকদের আকৃষ্ট করতে জার্সি উপহার দেওয়ার পরামর্শও দিয়েছেন। এবার যেন বিপিএল স্বচ্ছ হয়, সেই অনুরোধ জানিয়েছেন আমিনুল।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়