শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের নিলাম শুরু হলো, যেভাবে দেখবেন মোবাইলে

প্রায় এক যুগ পর আবারও নিলাম পদ্ধতিতে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দুই আসরে নিলাম হলেও পরে দীর্ঘদিন ধরে ড্রাফট পদ্ধতিই অনুসরণ করা হয়েছিল। এবার নিলাম পদ্ধতি ফিরিয়ে আনার পর থেকেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টার কিছু সময় পর শুরু হয় এবারের বিপিএল নিলাম। শুরুতে বিকেল ৩টায় নিলাম শুরু করার ঘোষণা থাকলেও শেষ মুহূর্তে সময় পরিবর্তন করে তা পিছিয়ে বিকেল ৪টা করা হয়। যদিও নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করতে পারেনি আয়োজকরা।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় দলে নিতে পারবে। ম্যাচের একাদশে ন্যূনতম দুইজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে দলগুলো। এ ছাড়া প্রতিটি দলে সর্বোচ্চ ১২ জন সাপোর্ট স্টাফ অন্তর্ভুক্ত করা যাবে।

প্রতিটি দলকে নিলাম থেকে কমপক্ষে ১২ জন স্থানীয় ক্রিকেটার কিনতে হবে। সর্বোচ্চ ১৪ জন কেনা যাবে। প্রতিটি ক্যাটাগরি থেকে খেলোয়াড় কিনতে হবে। যেমন ‘এ’ ও ‘বি’ মিলিয়ে কমপক্ষে দুজন, ‘সি’ ও ‘ডি’ মিলিয়ে কমপক্ষে ৬ জন এবং ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরি মিলিয়ে কমপক্ষে ৪ জন খেলোয়াড় কিনতে হবে। নিলাম থেকে বিদেশি কিনতে হবে কমপক্ষে দুজন করে।

এবারের বিপিএলের নিলাম সরাসরি দেখাচ্ছে টি স্পোর্টস। এ ছাড়া মোবাইলেও নিলাম দেখার সুযোগ রয়েছে। বিসিবির ইউটিউব চ্যানেলে দেখানো হচ্ছে এই নিলাম। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ক্রিকেটপ্রেমীরা এই নিলাম উপভোগ করতে পারবে।

 

  • সর্বশেষ