শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০২:১১ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দুর্দান্ত পারফর‌মেন্স, ১২ বলে ফিফটি, ৩২ বলে সেঞ্চুরি করে অভিষেক শর্মার বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : বিধ্বংসী ব্যাটিংয়ে এরই মধ্যে বিশেষ পরিচিতি পেয়েছেন অভিষেক শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে বাঘা বাঘা বোলারদের বেধড়ক পিটিয়ে তিনি গড়েছেন বেশ কিছু রেকর্ড। এবার তার ব্যাটের আগুনে পুড়ে ছাই হয়েছে বেঙ্গলের বোলাররা।

হায়দরাবাদে সৈয়দ মুশতাক আলি ট্রফির ম্যাচে বেঙ্গলের বিপক্ষে মাত্র ১২ বলে ফিফটি করেন পাঞ্জাবের হয়ে খেলতে নামা বাঁহাতি ওপেনার। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তৃতীয় দ্রুততম ফিফটি। আর ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। --- টি স্পোর্টস

মোহাম্মদ শামি, আকাশ দিপদের নিয়ে গড়া বোলিং লাইন আপের বিপক্ষে ফিফটি করেই থেমে যাননি ২৫ বছর বয়সী ওপেনার। তাণ্ডব জারি রেখে মাত্র ৩২ বলে তিনি পূর্ণ করেছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের অষ্টম সেঞ্চুরি। ভারতের ব্যাটারদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ।

শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করে ৫টি করে চার-ছক্কায় মাত্র ১২ বলে ফিফটি করেন অভিষেক। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯ বলে ফিফটি করে দ্রুততম ফিফটি বিশ্ব রেকর্ড নেপালের দিপেন্দ্র সিং আইরির। এছাড়া ১১ বলে ফিফটি আছে ভারতের আশুতোষ শর্মার।

অভিষেকসহ এখন পাঁচজন ব্যাটারের নামের পাশে আছে ১২ বলে ফিফটি। সবার আগে ২০০৭ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ভারতের যুবরাজ সিং। পরে এই তালিকায় যুক্ত হন ক্রিস গেইল, হযরতউল্লাহ জাজাই ও এস্তোনিয়ার সাহিল চৌহান। 

গত বছর সাইপ্রাসের বিপক্ষে ১২ বলে ফিফটি করার দিন আবার মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেন সাহিল। যা এখনও দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। গত বছরই ২৮ বলে সেঞ্চুরি করে এই তালিকার দুই নম্বরে অভিষেক ও উর্ভিল প্যাটেল।

চলতি বছরের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ৩১ বলে আরেকটি সেঞ্চুরি করেছেন উর্ভিল। এছাড়া ২৯ ও ৩০ বলে সেঞ্চুরি আছে যথাক্রমে মোহাম্মদ ফাহাদ ও গেইলের। অভিষেকের সমান ৩২ বলে সেঞ্চুরির কীর্তি আছে আরও দুই ভারতীয় রিশাভ পান্ত ও বৈভব সূর্যবংশীর।

রোববারের ম্যাচে মাত্র ১২ বলে ফিফটি করার পর ২০ বলে আরও ২ চারের সঙ্গে ৬টি ছক্কা মেরে ৩২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন অভিষেক। এই সেঞ্চুরিতে রোহিত শর্মার পাশে বসেছেন অভিষেক। 

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ৪৫০ ইনিংসে করেছেন ৮টি সেঞ্চুরি। মাত্র ১৫৭ ইনিংসেই তাকে ছুঁয়ে ফেলেছেন ২৫ বছর বয়সী ওপেনার। 

ভারতের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। ৩৯৭ ইনিংসে তিনি করেছেন ৯টি সেঞ্চুরি। অচিরেই হয়তো তাকে ছুঁয়ে ফেলবেন, এমনকি ছাড়িয়েও যেতে পারেন অভিষেক।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ২২টি সেঞ্চুরি করে সবার ধরাছোঁয়ার বাইরে ক্রিস গেইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়