শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশ সফরে গিয়ে ছিনতাই, পাপুয়া নিউগিনি ক্রিকেটারের ৩ বছরের জেল 

স্পোর্টস ডেস্ক : বিদেশ সফরে গিয়ে এক নারীর মোবাইল ছিনতাই ও হামলার অপরাধে পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিন দোরিগাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন জার্সির রয়্যাল কোর্ট। দোরিগা পাপুয়া নিউগিনি জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার।

গত আগস্টে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আওতাধীন চ্যালেঞ্জ লিগ খেলতে জার্সিতে যান দোরিগা। জার্সি ব্রিটেনের স্বায়ত্বশাসিত অঞ্চল। সেখানে ডেনমার্কের বিপক্ষে খেলেছে পাপুয়া নিউগিনি। ---- ডেই‌লি ক্রিকেট

ওই ম্যাচের একাদশে ছিলেন দোরিগা। দল সেই সফরে আরও কয়েকটি ম্যাচ খেললেও ডাকাতির অপরাধে গ্রেফতার হওয়ায় একাদশে ছিলেন না তিনি।

গত ২৫ আগস্ট হোটেলে ফেরার পথে হিলারি স্ট্রিটে একজন নারীর ওপর আক্রমণ করেন দোরিগা। তবে ঐ নারীর আঘাত পাওয়ার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। কিন্তু অভিযোগ স্বীকার করে নিয়েছেন দোরিগা। গতকাল শুক্রবার জার্সির রয়্যাল কোর্ট তাঁকে তিন বছরের কারাদণ্ড দেন।

Advertisement

স্টেটস অব জার্সি পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের ডিটেকটিভ সার্জেন্ট জিম ম্যাকগ্রানাহান বলেন, ‘দ্রুতগতিতে তদন্ত হয়েছে। অভিযুক্ত দ্বীপে এসেছিলেন মাত্র কয়েক দিনের জন্য। রাতের বেলা একাকী এক নারীর ওপর অজ্ঞাতপরিচয়ের হামলার অভিযোগ আসার পর আমরা কয়েকজন গোয়েন্দা ও অন্যান্য ইউনিটকে কাজে লাগাই। দ্রুত দোরিগাকে শনাক্ত, গ্রেপ্তার ও চুরি হওয়া সম্পত্তি উদ্ধার করতে সক্ষম হই।

ম্যাকগ্রানাহান আরও বলেন, ‘নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা দমনে আমরা কাজ চালিয়ে যাব এবং দ্বীপের মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।’

দীর্ঘদিন ধরে পাপুয়া নিউগিনির হয়ে খেলছেন দোরিগা। দেশটির জার্সিতে ৩৯ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

  • সর্বশেষ