শিরোনাম
◈ ককটেল বিস্ফোরণ ইস্যুতে মন্তব্য: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার সুস্থতা কামনা তামিমের

অসুস্থ হয়ে সপ্তাহখানেক ধরে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সুস্থতার জন্য দোয়া করছেন প্রায় পুরো দেশবাসী। শনিবার (২৯ নভেম্বর) খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ফেসবুকে এক পোস্টে তামিম লেখেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।’

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেদিনই তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, জিয়ার চেস্টে (বুকে) ইনফেকশন দেখা দিয়েছে, আক্রান্ত হয়েছে হার্ট এবং ফুসফুসও।

বিএনপি চেয়ারপারসন পরের দিন সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। গণমাধ্যমকে এই তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় একইদিন খালেদা জিয়াকে নেয়া হয় নিবিড় পর্যবেক্ষণে। পরে এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।

২৮ নভেম্বর খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। আগের দিন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এ কর্মসূচির ঘোষণা দেন।

  • সর্বশেষ