শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের ◈ দিশাহীন ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা! ইরানকে তুলোধনা করার দাবি, হরমুজ আমেরিকার নিয়ন্ত্রণেই ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের উত্তরসূরি কে হচ্ছেন? ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১১:২৮ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ সিরিজ স্থগিত করে শ্রীলঙ্কা নারী দল‌কে আমন্ত্রণ ভারতের

স্পোর্টস ডেস্ক : আগামী ডিসেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। প্রায় এক যুগ পর দেশটিতে সফর করত টাইগ্রেসরা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে সিরিজটি স্থগিত করেছে বিসিসিআই। একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিদের সামনে সুযোগ ছিল দেশটির মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলার। কিন্তু রাজনৈতিক কারণে সিরিজটি স্থগিত করেছে ভারত।

গত বছর বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেবার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। তার আগে ২০২৩ সালেও বাংলাদেশে এসেছিল হারমনপ্রীত কৌররা। --- ডেই‌লি ক্রিকেট

সবশেষ ২০১৩ সালে ভারত সফরে গিয়েছিল নারী দল। এক যুগ পর আবারও দেশটিতে যাওয়ার কথা ছিল টাইগ্রেসদের। তবে সেটি আর হচ্ছে না। এর আগে এই বছরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল বিরাট কোহলি-রোহিত শর্মাদের। কিন্তু বিসিসিআই সিরিজটি স্থগিত করেছে।

এদিকে বাংলাদেশ নারী দলের সিরিজ স্থগিত করলেও অন্য পথে হাটছে বিসিসিআই। শ্রীলঙ্কা নারী দলকে আমন্ত্রণ জানিয়েছে তারা। লঙ্কানদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্মৃতি মান্ধানারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়