শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের ◈ দিশাহীন ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা! ইরানকে তুলোধনা করার দাবি, হরমুজ আমেরিকার নিয়ন্ত্রণেই ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের উত্তরসূরি কে হচ্ছেন? ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যারিবিয়ান তারকাকে দলে ভিড়িয়ে নোয়াখালীর চমক

আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসরের নিলাম। তার আগ মুহূর্তে ক্যারিবিয়ান মারকুটে ব্যাটার জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নিজেদের ফেসবুক পেইজে চালর্সের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে দেশ ট্রাভেলসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।

২০২৩ বিপিএলের কুমিল্লাকে শিরোপা জেতাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন এই ক্যারিবিয়ান ব্যাটার। তার নামের পাশে রয়েছে বিপিএলের দুটি সেঞ্চুরিও। তাই টপ অর্ডারে তাকে নিয়েই পরিকল্পনা সাজাতে চায় নতুন দলটি।

এর আগে বিদেশি কোটায় লঙ্কান ব্যাটার কুশাল মেন্ডিসকে দল নিয়েছে নোয়াখালী। আর দেশি কোটায় সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন সৌম্য সরকার ও হাসান মাহমুদ।

প্রসঙ্গত, বিপিএলের নিলামের একদম শেষ মুহূর্তে দল পেয়েছে নোয়াখালী। তারা হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে খালেদ মাহমুদ সুজনকে। সবঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়