শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১০:৫৩ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ঘ‌রের মা‌ঠে পুঁচকে আয়ারল্যান্ডের কা‌ছেও হে‌রে গে‌লো বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে যেনো টি-টোয়েন্টি ম্যাচ জিততেই ভুলে গেছে বাংলাদেশ। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আয়ার‌ল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারলো লাল সবু‌জের  দল। এটি ঘরের মাঠে টাইগারদের টানা চার টি-টোয়েন্টি হার। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮১ রান তোলে আয়ারল্যান্ড। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৪২ রানে থেমেছে বাংলাদেশ। আইরিশদের জয়ের ব্যবধান ৩৯ রান।

এদিন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে এক মুহুর্তও দেরি করেননি লিটন কুমার দাস। শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে বোলিং করার ঝুকি নিতে চাননি টাইগার অধিনায়ক। তবে প্রথমে বোলিং করে খুব একটা ভালো করতে পারেনি শরীফুল ইসলাম, নাসুম আহমেদরা। -- ডেই‌লি ক্রিকেট

ওপেনিং জুটিতে ৪.২ ওভারে ৪০ রান তোলেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন তানজিম হাসান সাকিব। ১৮ বলে ৪ বাউন্ডারিতে ২১ রান করা স্টার্লিংকে ফিরিয়ে জুটি ভাঙেন তরুণ এ পেসার। এরপর ১৯ বলে ৬ বাউন্ডারিতে ৩২ রান করা টেক্টরকে ফেরান রিশাদ হোসেন।

তিনে নামা হ্যারি টেক্টর চালান তান্ডব। এদিন ঝড় তুলেছিলেন ডানহাতি এ ব্যাটার। টাইগার বোলারদের খুব একটা সুবিধা করতে দেননি তিনি। ৩৭ বলে তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ৪৫ বলে ১ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৬৯ রানে অপরাজিত ছিলেন টেক্টর। মাঝে লরকান টাকার ১৪ বলে ১৮ ও কার্টিস ক্যাম্ফার করেছেন ১৭ বলে ২৪।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৪১ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। একটি করে উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন ও শারীফুল ইসলাম।

রান তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১৮ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। এক অঙ্কের ঘরে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস ও সাইফ হাসান।

এরপর শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। পঞ্চম উইকেট জুটিতে ৩৪ বলে ৪৮ রান যোগ করেন তারা। ১৬ বলে ২০ রান করে জাকের ফিরলে ভাঙে সেই জুটি। তবে ফিফটি তুলে নিয়েছেন হৃদয়। শেষ পর্যন্ত খেলেছেন ৫০ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস। এটি টি-টোয়েন্টিতে হৃদয়ের ক্যারিয়ার সেরা ইনিংস্ যা শুধুমাত্র টাইগারদের হারের ব্যবধানই কমাতে পেরেছে শুধু।

আয়ারল্যান্ডের হয়ে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন ম্যাথু হামফ্রিস। ৩টি উইকেট নিয়েছেন ব্যারি ম্যাকার্থি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়