শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮২ রানের তাড়া করতে নেমেই ধস, ৫ রানেই ৩ উইকেট হারাল বাংলাদেশ

ঘরের মাঠে আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষে ১২০ বলে ১৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে বিপদে বাংলাদেশ।

৩.৩ ওভারে দলীয় মাত্র ৫ রানেই টপঅর্ডার তিন ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম, অধিনায়ক লিটন কুমার দাস ও পারভেজ হোসেন ইমনের উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

হ্যারি টাকারের ব্যাটিং তাণ্ডবে আয়ারল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করেছে আইরিশরা। দলের হয়ে মাত্র ৪৫ বলে এক চার আর ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬৯ রান করেন হ্যারি টাকার।

জয়ের জন্য বাংলাদেশ দলকে ১২০ বলে ১৮২ রান করতে হবে।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে আইরিশরা। ৪.২ ওভারে দলীয় ৪০ রানে ফেরেন অধিনায়ক পল স্টারলিং। তিনি তানজিম হাসান সাকিবের শিকারে পরিনত হওয়ার আগে ১৮ বলে ২১ রান করেন।

এরপর টিম ট্যাক্টর ও হ্যারি ট্যাক্টর ২৪ বলে ২১ রানের জুটি গড়েন। দুই ভাইয়ের মধ্যকার এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে ১৯ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন টিম ট্যাক্টর।

১৩.৩ ওভারে দলীয় ১০৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন লরকান টাকার। তিনি শরিফুলের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৪ বলে ১৮ রান করেন। 

দলীয় ১৪৯ রানে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ক্যাচে পরিনত হন কার্টিস ক্যাম্পার। তিনি ১৭ বলে তিন চার আর এক ছক্কায় ২৪ রান করে ফেরেন।

পঞ্চম ওভারে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে থেকে রীতিমতো তাণ্ডব চালান হ্যারি ট্যাক্টর। তিনি ৪৫ বল মোকাবেলা করে ৫টি দৃষ্টি নন্দন ছক্কায় অপরাজিত ৬৯ রান করেন। তার ফিফটির সুবাদে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আয়ারল্যান্ড। 

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ৪১ রান খরচ করে ২ উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে ২৩ রানে কোনো সাফল্য পাননি মোস্তাফিজুর রহিমান। ৪ ওভারে ৩৪ রানে ১ উইকেট নেন মোহাম্মদ রিশাদ। আর ৪ ওভারে ৪২ রানে ১ উইকেট নেন মোহাম্মদ শরিফুল ইসলাম।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ