শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টে‌স্টে ভারতের ভরাডুবির পর দ‌লের পোস্টমর্টেম চাই‌লেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : বছরে দ্বিতীয়বার হোয়াইটওয়াশ ভারতের টেস্ট ক্রিকেটে তৈরি করেছে গভীর প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কারের আহ্বান "সম্পূর্ণ পোস্টমর্টেম প্রয়োজন"।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৪০৮ রানের বিব্রতকর হারে সিরিজ ২-০তে হাতছাড়া। গত এক বছরে দেশের মাটিতে সাত টেস্টে এ নিয়ে পাঁচটি পরাজয়, যেখানে একসময় ভারতকে হারানোই ছিল অসম্ভব ভাবনা। নিউজিল্যান্ডের ৩-০ ব্যবধানে জয়ের পর থেকে যেন টেস্ট সাফল্যের রেখা ক্রমশ নিচে নেমেছে।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, 'টেস্ট পর্যায়ে কোন জায়গায় ঘাটতি হয়েছে, তার পূর্ণ পোস্টমর্টেম করতে হবে। বাইরের পরামর্শ নিন। রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার সবাইকে নিয়ে বসুন, পরের পাঁচ বছরের রোডম্যাপ ঠিক করুন।'

নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের ব্যাটিং অর্ডার ঘনঘন বদলের জন্য সমালোচনা উঠলেও বরং খেলোয়াড়দের দায়িত্বের প্রতিই জোর দিলেন গাভাস্কার, 'কোচ দল তৈরি করে দিতে পারে, কিন্তু মাঠে খেলতে তো খেলোয়াড়দেরই হবে। আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি আর এশিয়া কাপ জয়ের কৃতিত্ব তাকে না দেন, তবে ব্যর্থতার দায়ও তার ঘাড়ে চাপানো যুক্তি নেই।'

Advertisement

দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণের সামনে ভারতের সেরা ইনিংস ছিল ২০১, গৌহাটিতে প্রথম টেস্টে। কলকাতায় তিন দিনের মধ্যেই পরাজয়, দ্বিতীয় ম্যাচে ৫৪৯ রানের অসম্ভব লক্ষ্য তাড়ায় ১৪০তেই অলআউট, ভারতের ব্যাটিংয়ের পতন যেন স্পষ্ট।

কমেন্টেটর হর্ষা ভোগলে লিখেছেন, 'ভারতে ভারতের বিরুদ্ধে খেলার আগে যে আতঙ্ক ছিল, এখন দেখা যাচ্ছে তা মিলিয়ে যাচ্ছে।

সাবেক উইকেটকিপার দিনেশ কার্তিকের ভাষ্য আরও কঠোর, 'আগে দলগুলো ভাবত ভারতে এসে টেস্ট খেলাই চ্যালেঞ্জ। এখন হয়তো মুখে হাসি নিয়ে নামবে। ১২ মাসে দ্বিতীয় হোয়াইটওয়াশ, ভারতের টেস্ট ক্রিকেটের কঠিন সময়।'

শুভমান গিলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে ২-০তে হারানো এবং ইংল্যান্ডের সঙ্গে ২-২ সমতা টেস্ট ক্রিকেটে আশার বাতাস কিছুটা বইয়েছিল। কিন্তু অভিজ্ঞ বিরাট কোহলি-রোহিত শর্মার অবসরের পর নতুন যুগে ভারতের পথচলায় দেখা দিয়েছে বড় ফাঁক।

  • সর্বশেষ