শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে ঢাকা ক‌্যা‌পিটাল‌সে খেল‌বেন উসমান খান ও অ‌্যা‌লেক্স হেলস 

স্পোর্টস ডেস্ক : বিপিএল শুরু হতে প্রায় মাসখানেক বাকি। তবে এখনই শুরু হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজি এ লিগ নিয়ে আলোচনা।

বিপিএলের নিলাম হবে ৩০ নভেম্বর। তার আগে সরাসরি চুক্তিতে দুইজন করে দেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে দলগুলো। বিদেশি ক্রিকেটারকেও সরাসরি চুক্তিতে নিতে পারছে দলগুলো।

ইতোমধ্যে দুজন করে দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। রংপুর রাইডার্সে নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান। ঢাকা ক্যাপিটালস দলে নিয়েছে সাইফ হাসান ও তাসকিন আহমেদকে। এছাড়াও বিদেশি ক্রিকেটারদের মধ্যে উসমান খান ও অ্যালেক্স হেলসের সাথেও চুক্তি সম্পন্ন করেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।

নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে নবাগত দল সিলেট টাইটান্স। বিদেশিদের মধ্যে সাইম আইয়ুবের সাথে চুক্তি করেছে তারা। তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত খেলবেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে।

Advertisement

চট্টগ্রাম রয়্যালসের সাথে চুক্তি করেছে শেখ মাহেদী হাসান ও তানভীর ইসলাম। তাদের সরাসরি বিদেশি সাইনিং আবরার আহমেদ। নোয়াখালী এক্সপ্রেস সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে। কুশল মেন্ডিসকেও নিয়েছে তারা।

সরাসরি চুক্তি ------

রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান।

ঢাকা ক্যাপিটালস: তাসকিন আহমেদ, সাইফ হাসান। বিদেশি: অ্যালেক্স হেলস।

সিলেট টাইটান্স: নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ। বিদেশি: সাইম আইয়ুব।

নোয়াখালী এক্সপ্রেস: সৌম্য সরকার, হাসান মাহমুদ। বিদেশি: কুশল মেন্ডিস।

রাজশাহী ওয়ারিয়র্স: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম।

চট্টগ্রাম রয়্যালস: তানভীর আহমেদ, শেখ মাহেদী হাসান। বিদেশি: আবরার আহমেদ।

  • সর্বশেষ