শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৩:০৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দল পেয়েই চমক দেখালো নোয়াখালী এক্সপ্রেস

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জায়গা পাওয়ার পরই চমক দেখাতে শুরু করেছে নোয়াখালী এক্সপ্রেস। নানা নাটকীয়তার পর একেবারে শেষ মুহূর্তে মালিকানা পেলেও দল গোছানোর কাজ বেশ দ্রুত এগিয়ে নিচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল নিলামের আগেই সরাসরি চুক্তিতে খেলোয়াড় ও কোচিং স্টাফ দলে ভেড়ানোর কাজ শুরু হয়েছে।

জাতীয় দলের দুই ক্রিকেটার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে সরাসরি দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। বিদেশি ক্রিকেটার হিসেবে দলে যোগ দিতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের পাওয়ারহিটার জনসন চার্লস। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ সুজন।

এবারের বিপিএলে নোয়াখালীর মালিকানা পেতে আবেদন করে বাংলা মার্ক লিমিটেড। তবে প্রাথমিক বাছাইয়েই তারা বাদ পড়ে। দুই ধাপ যাচাই-বাছাইয়ে টিকে থাকা দুই প্রতিষ্ঠান—নাবিল গ্রুপ ও দেশ ট্রাভেলসের মধ্যে দেশ ট্রাভেলসকে নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা এবং নাবিল গ্রুপকে রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানা দেয় বিসিবি।

৬ দল নিয়ে ১৯ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের আসর সময়ের আগেই শেষ করতে চায় বিসিবি। পুরো ইভেন্ট আয়োজনের দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে।

 

  • সর্বশেষ