শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফিফা নিষেধাজ্ঞা স্থগিত কর‌লো, বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের নিষেধাজ্ঞার শেষ দুই ম্যাচের শাস্তি স্থগিত করায় বিশ্বকাপের শুরু থেকেই খেলতে কোনো বাধা নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ২-০ গোলে পরাজয়ের ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার ডারা ও’শেকে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেছিলেন রোনালদো। -- অলআউট স্পোর্টস

এর ফলে বাছাইপর্বের শেষ ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে খেলতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। তবে দলের সবচেয়ে বড় তারকা ছাড়াই প্রতিপক্ষকে ৯-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের মূলপর্বে ওঠে পর্তুগাল।

বিবৃতিতে ফিফা জানায়, সেই ঘটনায় রোনালদোকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে ফিফার শৃঙ্খলাবিষয়ক আইনের ২৭ নম্বর ধারা অনুযায়ী, বাকি দুই ম্যাচের শাস্তি এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। 

রোনালদো যদি এই সময়ের মধ্যে একই ধরনের আরেকটি অপরাধ করেন, তাহলে শাস্তির স্থগিতাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হবে।

২৭ নম্বর ধারা উল্লেখ করা ছাড়া ফিফা কেন রোনালদোর নিষেধাজ্ঞা স্থগিত করেছে তা বিবৃতিতে ব্যাখ্যা করেনি। এ বিষয়ে রয়টার্স ফিফার সঙ্গে যোগাযোগ করেছে।

পর্তুগালের হয়ে ২২৬ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে সেদিনই প্রথম লাল কার্ড দেখেন রোনালদো। জাতীয় দলের হয়ে ২০১৬ ইউরো জেতা এই ফরোয়ার্ড দুটি নেশন্স লিগের শিরোপাও জিতেছেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের মালিকও তিনি।

আগামী বছর জুন-জুলাইনয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়