শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সেরা অলরাউন্ডার‌দের আ‌গে মালয়েশিয়ান অলরাউন্ডারের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক :  টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের ম‌ধ্যে হার্দিক পান্ডিয়া, সাকিব আল হাসান, সিকান্দার রাজা কিংবা আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েলের ম‌তো ক্রিকেটাররা পারেননি যে রেকর্ড গড়তে, সেটিই করে দেখালেন মালয়েশিয়ার অলরাউন্ডার বিরানদিপ সিং।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে ৩ হাজার রান ও বোলিংয়ে ১০০ উইকেট নেওয়ার অনন্য 'ডাবল' পূর্ণ করেছেন বিরানদিপ। বিশ্বের আর কোনো ক্রিকেটারের নেই এই অর্জন।

মালয়েশিয়া, বাহরাইন ও থাইল্যান্ডকে নিয়ে করা মিনি সি টি-টোয়েন্টি ক্রিকেট কম্পিটিশনে মঙ্গলবার বাহরাইনের বিপক্ষে ম্যাচে এই 'ডাবল' পূর্ণ করেছেন বিরানদিপ। ব্যাটিংয়ে ৩ হাজার রান আগেই ছিল তার। বাহরাইন ম্যাচের আগে ছিল ৯৯টি উইকেট।
এদিন ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার বিরানদিপ। ১০৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন ৩ হাজার ১০৬ রানের পাশাপাশি ১০২ উইকেট রয়েছে তার। আর কোনো ক্রিকেটারের এই 'ডাবল' নেই।

এই ফরম্যাটে এখন পর্যন্ত ১১ জন ব্যাটার করেছেন ৩ হাজারের বেশি রান। তবে বিরানদিপ ছাড়া তাদের কারও নেই ২০টির বেশি উইকেট। আর ১০০ উইকেট নেওয়া বোলারের সংখ্যা ৩০ জন। যেখানে ৩ হাজার রানের কাছে আছেন বেশ কয়েকজন।

বিরানদিপের এই রেকর্ডে ভাগ বসানোর সবচেয়ে কাছে জিম্বাবুয়ের সিকান্দার রাজা। এখন পর্যন্ত ১২৬ ম্যাচে ২ হাজার ৮৪৬ রান করেছেন বল হাতে ১০২ উইকেট নেওয়া অলরাউন্ডার। আর মাত্র ১৫৪ রান করলেই ৩ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পূর্ণ করবেন তিনি।

এছাড়া বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এই ফরম্যাটে ১২৯ ম্যাচে ১৪৯ উইকেটের সঙ্গে ব্যাট হাতে করেছেন ২ হাজার ৫৫১ রান। আফগান তারকা মোহাম্মদ নবি ১৪৫ ম্যাচে ১০৪ উইকেটের পাশাপাশি করেছেন ২ হাজার ৪১৭ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়