শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৯:৩২ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হতাশ না হ‌য়ে ইংল্যান্ড সমর্থকদের আস্থা রাখতে বললেন কোচ ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় দিনেই পার্থে ৮ উইকেটের বড় হারে ইংল্যান্ডের অ্যাশেজ অভিযানের শুরুটাই হয়েছে ভয়াবহভাবে। এমন শুরুর পরও সমর্থকদের আস্থা না হারানোর আহ্বান জানিয়েছেন দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় হারে ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের আক্রমণাত্মক ব্যাটিং দর্শন “বাজবল” কঠোর সমালোচনার মুখে পড়েছে। ১৮৮৮ সালের পর সবচেয়ে কম ওভারে ফল হওয়া অ্যাশেজ টেস্টের লজ্জাজনক পরাজয় সঙ্গী হয়েছে তাদের। --- অলআউট স্পোর্টস

ম্যাককালাম ব্রিটিশ গণমাধ্যমকে বলেন, “আস্থা ধরে রাখুন। কখনও আমরা এমনভাবে হারি যে দেখতে খুব বাজে লাগে। কিন্তু অনেক সময় এই মানসিকতাই আমাদের নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখতে সাহায্য করে যখন আমরা মাঠে নামি।

অনেক সময় আমরা ঠিকঠাক খেলতে পারি না। কিন্তু আমাদের যা বিশ্বাস, সেটার ওপর ভরসা রাখতে হবে। এটাই আমাদের সেরা সুযোগ দেয়। সিরিজে আমরা এখন ১-০ ব্যবধানে পিছিয়েছি বলে আমাদের বিশ্বাসের জায়গা বদলে যাবে না।

“আমাদের শান্ত থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে এবং পরিকল্পনা করে সিরিজে ফেরার পথ খুঁজে নিতে হবে, আগেও যেমনটা করেছি।”

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ব্রিসবেনে শুরু হবে আগামী ৪ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়