শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ‌্যা‌শে‌জের প্রথম টে‌স্টে  অস্ট্রেলিয়ার ক্ষতি ২৪ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক : রেকর্ড আয়ের বছর আসছে — এমন ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পার্থে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট দুই দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকার রাজস্ব হারিয়েছে তারা।

মিচেল স্টার্কের নেতৃত্বে পেসারদের আগুন ঝরানো বোলিংয়ের পর ট্র্যাভিস হেডের বিধ্বংসী শতকে শনিবার পার্থে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনেই ৮ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। --- অলআউট স্পোর্টস

বার্তা সংস্থা অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের (এএপি) রোববারের এক প্রতিবেদনে বলা হয়, ম্যাচের তৃতীয় ও চতুর্থ দিনের টিকিট বিক্রি থেকে সিএর আয় করার কথা ছিল ৩০ লাখ অস্ট্রেলিয়ান ডলারেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৩ কোটি ৬৯ লাখ ৮২ হাজার টাকার কিছু বেশি।

পার্থের অপ্টাস স্টেডিয়ামে প্রথম দুই দিনে মাঠে উপস্থিত হন রেকর্ড ১ লাখ ১৫ হাজার ১৪ জন দর্শক। শুক্রবার প্রথম দিন স্টেডিয়ামে ছিলেন ৫১ হাজার ৫৩১ জন, দ্বিতীয় দিন সেই সংখ্যা ছিল ৪৯ হাজার ৯৮৩ জন। তৃতীয় দিনের টিকিটও প্রায় শেষ হয়ে গিয়েছিল।

গত বছর এই মাঠে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে চার দিনে শেষ হওয়া ম্যাচে উপস্থিত হয়েছিলেন ৯৬ হাজার ৪৬৩ জন দর্শক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়