শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব–তাসকিনের পর আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মুস্তাফিজ

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) খেলার সুযোগ পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। জিএম রিতেশের বদলি হিসেবে ‘কাটার মাস্টার’কে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এতে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে আগামী আসরের আইএল টি-টোয়েন্টি মাতানোর অপেক্ষায় মুস্তাফিজ।

মুস্তাফিজের এই দল পাওয়া নিয়ে অবশ্য কম নাটক হয়নি। এর আগে নিলামের আগে ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে তাকে দলে নিয়েছিল দুবাই। কিন্তু কিছুদিন পরই সেই চুক্তি বাতিল করে হায়দার আলীকে নেয় তারা। তবে মাসখানেকের ব্যবধানে সেই দুবাই ক্যাপিটালসকেই আবার আস্থা রাখতে হলো মুস্তাফিজের ওপর।

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আইএল টি-টোয়েন্টির এই আসর। এর আগে নিলাম থেকে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ৪০ হাজার ডলার ভিত্তিমূল্যে দলে নেয় এমআই এমিরেটস। আর পেসার তাসকিন আহমেদকে ৮০ হাজার ডলার ভিত্তিমূল্যে দলে ভেড়ায় শারজাহ ওয়ারিয়র্স।

সাকিবের আইএল টি-টোয়েন্টিতে খেলা নিশ্চিত। তবে তাসকিন-মুস্তাফিজরা পুরো আসরে খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে বিসিবির অনাপত্তির ওপর। এ ছাড়া বিপিএল কবে শুরু হচ্ছে সেটাও বিবেচনায় থাকবে। বিসিবি অবশ্যই একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিগ ব্যাশে খেলার অনুমতি দিয়েছে রিশাদ হোসেনকে।

সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়