শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনা‌লে খেল‌বে বাংলা‌দেশ ও পা‌কিস্তান

স্পোর্টস ডেস্ক : একই দি‌নে ভারত‌কে হা‌রি‌য়ে ফাইনা‌লে উ‌ঠে‌ছে বাংরা‌দেশ। অপর ম‌্যা‌চে শুক্রবার (২১ নভেম্বর)  দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ দল। দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে খুব বড় সংগ্রহ পায়নি পায়নি পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে পারে তারা। 

 দলের পক্ষে ৩৬ বলে সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান করেছেন গাজী ঘোরি। শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান ২৯ রানে শিকার করেছেন ৪ উইকেট। ২২ রান দিয়ে ত্রাভিন ম্যাথুর শিকার ৪ উইকেট। 

রান তাড়া করতে নেমে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। মাত্র ৮ বলেই ২৯ রান তুলে ফেলেন দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও ভিষেন হালামবাগে। ৭ বলে ২ চার ও ৩ ছয়ে ২৭ রান করে ক্রুসপুল্লে আউট হলে ১.৩ ওভারে ভাঙে ওপেনিং জুটি। 
 
কিন্তু হালামবাগে ছোট ছোট জুটি গড়ে দলকে জয়ের পথেই রাখার চেষ্টা করেন। তবে ৯৯ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। একশ’র আগেই ৮ উইকেট হারিয়ে জয়ের পথ থেকে অনেকটা ছিটকে যায় শ্রীলঙ্কা। 

কিন্তু শ্রীলঙ্কাকে খাদের কিনারা থেকে টেনে তোলেন মিলান রত্নানায়াকে। নবম উইকেট জুটিতে ম্যাথুকে নিয়ে ৪৭ রান তুলে জয়ের আশাও দেখিয়েছিলেন তিনি। 
 
তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি শ্রীলঙ্কা। ৩২ বলে ৪০ রান করে ৩ বল বাকি থাকতে আউট হয়ে ফেরেন রত্নানায়াকে। শ্রীলঙ্কাও ৯ উইকেটে ১৪৮ রান তুলে খেলা শেষ করে। লঙ্কানদের হয়ে ২৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন হালামবাগে। দলের পক্ষে ৩৬ বলে সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান করেছেন গাজী ঘোরি।  পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সাদ মাসুদ ও সুফিয়ান মুকিম।

  • সর্বশেষ