শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ১১:৩০ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মেয়েদের আইপিএলের নিলামে বাংলা‌দে‌শের মারুফা, রাবেয়া ও স্বর্ণা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের তিন ক্রিকেটার মেয়েদের আইপিএলে নাম দিয়েছেন। উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নামে পরিচিত এ আসরের নাম দেওয়া তিন বাংলাদেশি হলেন, মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান।

চলতি মাসের ২৭ তারিখ হবে আইপিএলের নিলাম। ডব্লিউপিএলের এবারের নিলামে আছে মোট ২৭৭ ক্রিকেটারের নাম। তাদের মধ্য থেকে দল পাবেন মোট ৭৩ ক্রিকেটার। এর মধ্য থেকে ৮৩ জন বিদেশিদের জায়গা আছে ২৩টি। -- ডেই‌লি ক্রিকেট

বাংলাদেশ থেকে নাম দেওয়া তিন ক্রিকেটারেরই ভিত্তিমূল্য একই। ৩০ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন মারুফা, স্বর্ণা ও রাবেয়া। মোট তিনটি ক্যাটাগরিতে আছে বিদেশি ক্রিকেটারদের নাম।

এর মধ্যে সর্বোচ্চ ৫০ লাখ ভিত্তিমূল্যের খেলোয়াড় ১৯ জন, ৪০ লাখ ভিত্তিমূল্যের খেলোয়াড় ১১ জন। আর ৩০ লাখের ঘরে আছে ৮৮ খেলোয়াড়ের নাম।

২০২৬ সালের ৭ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে মেয়েদের আইপিএল। এখন দেখা যাক, বাংলাদেশের কেউ দল পান কিনা।

  • সর্বশেষ