শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ১০:৫১ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ বছর পর প্রতিশোধের সুযোগে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ

রাইজিং স্টার্স এশিয়া কাপ টুর্নামেন্টের দুটি সেমিফাইনালেই হয়েছে হাড্ডাহাড্ডি। প্রথম সেমিফাইনালে সুপার ওভারের সুপার নাটকীয়তায় ভারতকে হারিয়েছে বাংলাদেশ। রাতে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা-পাকিস্তান কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৫ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’-পাকিস্তান শাহিনস। ম্যাচটি বাংলাদেশের জন্য প্রতিশোধেরও লড়াই। ২০১৯ সালে মিরপুরে ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান ‘এ’ দল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে বাংলাদেশ একবারই ফাইনাল খেলেছে।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত রাতে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক দুনিথ ভেল্লালাগে। আগে ব্যাটিং পাওয়া পাকিস্তান শাহিনসের একটা পর্যায়ে স্কোর হয়ে যায় ৭.৩ ওভারে ৫ উইকেটে ৬২ রান। ষষ্ঠ উইকেটে গাজী ঘোরি ও সাদ মাসুদ গড়েছেন ৪৭ রানের জুটি। তাতেই মূলত পাকিস্তান ‘এ’ ১৫০-এর ওপর স্কোর করার সুযোগ পায়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৩ রান করে পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন গাজী। শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট পেয়েছেন ট্রেভিন ম্যাথু। একটি করে উইকেট পেয়েছেন মিলান রত্নায়েকে ও ভেল্লালাগে।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান করে ফেলে শ্রীলঙ্কা ‘এ’। পাকিস্তান ‘এ’ দলের পেসার উবাইদ শাহর ওভারে একটি ৪ হয়েছে ঠিকই। কিন্তু ৯ রানের বেশি হয়নি। সেই ওভারে শ্রীলঙ্কা ২ উইকেট হারিয়ে পুরো ২০ ওভার খেলে ১৪৮ রানে গুটিয়ে গেছে। মিলান রত্নায়েকের ব্যাট থেকেই লঙ্কানদের ইনিংসে সর্বোচ্চ ৪০ রান এসেছে।

Advertisement

ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার সাদ মাসুদ। ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। ব্যাটিংয়ে ২৫ বলে করেছেন ২২ রান। সাদ মাসুদের মতো ৩ উইকেট নিয়েছেন তাঁর সতীর্থ সুফিয়ান মুকিম। ৪ ওভারে ১২ রান খরচ করেন মুকিম। একটি করে উইকেট নিয়েছেন আহমেদ দানিয়াল, শাহিদ আজিজ ও উবাইদ শাহ।

ইমার্জিং টিমস এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ দুইবার করে শিরোপা জিতেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। একবার করে চ্যাম্পিয়ন ভারত ও আফগানিস্তান। সবশেষ ২০২৪ সালে আয়োজিত ইমার্জিং টিমস এশিয়া কাপে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৭ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান ‘এ’। ভারত ২০১৩ সালে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে। সেবার তারা হারিয়েছিল পাকিস্তানকে। ১০ বছর পর পাকিস্তান নিয়েছে প্রতিশোধ। ২০২৩ ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারত ‘এ’ দলকে ১২৮ রানে হারায় পাকিস্তান ‘এ’।

সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ