শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কাপ রাই‌জিং স্টার্স ক্রিকে‌টে আফগানিস্তানকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের সাম‌নে পাত্তাই পে‌লো না আফগা‌নিস্তান। এর আ‌গে নি‌জে‌দের প্রথম ম‌্যা‌চে হংকংকে উড়িয়ে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে আকবর আলীরা উড়িয়ে দিলো আফগানিস্তানকে। 

আগে বোলিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। রিপন মন্ডল আফগানদের টপ অর্ডার গুঁড়িয়ে দেন। এরপর রাকিবুল হাসান এসে ধসিয়ে দেন আফগানিস্তানের মিডল অর্ডার। আর তাতেই আফগানরা অল আউট হয়ে যায় ৭৮ রানে।

জবাবে খেলতে নেমে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান আউট হয়েছেন মাত্র ১০ রান করে। একই রানে আউট হয়েছেন আরেক ওপেনার জিসান আলমও। ক্রিক‌ফ্রেঞ্জি

 এরপর অবশ্য বাংলাদেশকে আর বেগ পেতে হয়নি জয় পেতে। জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন। জাওয়াদ ২৪ ও অঙ্কন ২৭ রান নিয়ে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত।

Advertisement

এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে বেশি সময় নেননি রিপন মন্ডল। মাত্র ১৬ রানের মধ্যে আফগানিস্তানের ৩ উইকেট তুলে নেন এই পেসার। দলীয় ৪ রানে ইমরান মীরকে হারায় আফগানিস্তান। রিপনের বলে শর্ট ফাইন লেগে রাকিবুল হাসানের ক্যাচ দেন তিনি। এরপর তৃতীয় ওভারে এসে জোড়া উইকেট তুলে নেন রিপন।

দ্বিতীয় বলে সেদিকউল্লাহ অতলের উইকেট তুলে নেন রিপন। ৮ রান করে আউট হন এই টপ অর্ডার ব্যাটার। এরপর নূর উল রহমানকেও ফেরান তিনি। স্কয়ার লেগে ১ রান করা এই ব্যাটার ক্যাচ দেন হাবিবুর রহমান সোহানের হাতে। এরপর দলীয় পঞ্চাশের আগে আরও দুই উইকেট হারায় আফগানরা। দুটি উইকেটই পান মেহরব হোসেন। ইজাজ আহমেদকে তিনি ফেরান মাত্র ১২ রানে। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

নাঙ্গোলিয়া খারোটে আউট হয়েছেন এক্সট্রা কাভারে সোহানকে ক্যাচ দিয়ে। এরপর দারুণ এক জুটি বেধে আফগানিস্তানের ইনিংস এগিয়ে নেন দারউইশ রাসুলী ও ফরমানউল্লাহ সাফি। তাদেরকে বেশ কয়েকবার জীবন দেন বাংলাদেশের ফিল্ডাররা। রাকিবুল এরপর আফগানিস্তানের এই জুটিকে বেশিদূর এগোতে দেননি। ৬ রান করা সাফিকে বোল্ড করে ২৭ রানের এই জুটি ভাঙেন বাংলাদেশের এই স্পিনার।

এরপর ২৭ রান করা রাসুলীকে বোল্ড করে ফেরান আব্দুল গাফফার সাকলাইন। কাইস আহমেদও রাকিবুলের বলে বোল্ড হয়ে যান। রাকিবুল ফিরিয়েছেন আব্দুল্লাহ আহমদজাইকেও। তিনি রানের খাতাই খুলতে পারেননি। টপ এজ হয়ে এক্সট্রা কাভারে তিনি ক্যাচ দেন জাওয়াদ আবরারকে। এরপর কাইস ১১ রান করে রান আউট হলে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে যায় ৭৮ রানে।

  • সর্বশেষ