শিরোনাম
◈ এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডিমন্ত্রী হতে পারেন ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ১০:৩২ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শামিকে ভারতীয় দলে ফেরাতে জোরাল বার্তা দি‌লেন সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক : অ‌নেক সমা‌লোচনা চল‌ছে ভারতীয় দল নি‌য়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হা‌রের কার‌ণে এই সমা‌ল্চেনা। কেউ বলছে স্পিনস্বর্গের পিচ বানিয়ে নিজেদের পাতা ফাঁদেই পড়েছে শুবমান গিলের দল। কারও মতে ব্যাটিং ব্যর্থতাই হারের আসল কারণ। এরমধ্যেই একাদশ নিয়েই প্রশ্ন তুললেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১২৪ রানও তাড়া করতে পারেনি ভারত। ইডেন গার্ডেনে স্বাগতিকরা গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। ব্যাটারদের জন্য মরণফাঁদ হয়ে যাওয়া পিচের সমালোচনা করেন গাঙ্গুলী। ভালো উইকেটে খেলার পাশাপাশি একাদশে পেসার মোহাম্মদ শামিকেও ফেরানোর পক্ষে জোরাল বার্তা দিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার।

ভারতীয় সংবাদমাধ্যম ‘স্পোর্টস টেককে’ দেওয়া এক সাক্ষাৎকারে শামিকে দলে ফেরানোর পক্ষে যুক্তি দেন গাঙ্গুলী, `আমি গৌতমকে (গৌতম গম্ভির) খুব পছন্দ করি। সে ২০১১ বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ করেছে। তবে তাকে ভারতের ভালো পিচে খেলা উচিত। তাকে বুমরাহ, সিরাজ এবং শামির প্রতি বিশ্বাস রাখতে হবে।

গাঙ্গুলী আরও যোগ করলেন, ‘আমি মনে করি শামী এই টেস্ট দলে জায়গা পাওয়ার যোগ্য। শামী এবং স্পিনাররা মিলে টেস্ট জিততে সাহায্য করবে।

ঘরের মাঠে ভারতীয় দলের ভালো পিচে খেলা উচিত বলছেন গাঙ্গুলী। টেস্টগুলো দ্রুত শেষ করার দিকে নজর না রেখে পাঁচ দিনে জেতার চেষ্টা করার কথা বলেন ভারতের সাবেক অধিনায়ক, ‘ভালো উইকেটে খেলো। আশা করি গৌতম গম্ভীর শুনছেন। পিচকে ম্যাচের বাইরে রাখুন। কারণ যদি ব্যাটাররা ৩৫০–৪০০ রান না করে, তাহলে টেস্ট জেতা সম্ভব নয়।’

এর আগে ইংল্যান্ডের টেস্টের প্রসঙ্গ টেনে এনে গাঙ্গুলী বলেন, ‘এই কারণেই তারা ইংল্যান্ডে জিতেছিল, কারণ ব্যাটাররা ভালো রান করেছে। তাকে ভালো উইকেটে খেলতে হবে। তার খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখতে হবে। এবং টেস্টগুলো ৫ দিনে জিততে হবে, ৩ দিনে নয়।

 দুই ম্যাচের টেস্ট সিরিজে ২২ নভেম্বর গুয়াহাটি দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়