শিরোনাম
◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

তা‌মিম ইকবাল বিপিএল থেকে নাম প্রত্যাহার ক‌রে নি‌লেন

স্পোর্টস ডেস্ক : ডি‌সেম্ব‌রে অনু‌ষ্ঠিতব‌্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে নাম সরিয়ে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। নিলাম থেকে নিজের নাম প্রত্যাহারের বিষয়ে ইতোমধ্যে বোর্ডকে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট 'ক্রিকবাজ'কে নিজেই তার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন তামিম।

২০১২ সালে বিপিএলের সূচনার পর থেকে প্রতি আসরেই খেলেছেন তামিম। দুই আসরে ফরচুন বরিশালকে টানা শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল। তবে আসন্ন আসরে তার না থাকার ইঙ্গিত ছিল আগে থেকেই। স্বাস্থ্যগত জটিলতা, দীর্ঘ বিরতি এবং প্রস্তুতির স্বল্পতার কারণেই মূলত অংশ নেয়া হচ্ছে না এই আসরে।

৩৬ বছর বয়সী তামিম গত বছরের মার্চে একটি ঘরোয়া ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হন। সেই ঘটনার পর থেকে পেশাদার ক্রিকেটে আর ফেরেননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়