শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ১০:২৭ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আইসিসির নতুন টুর্না‌মেন্ট, নারী ইমার্জিং নেশন্স ট্রফি ২০ ন‌ভেম্বর শুরু 

স্পোর্টস ডেস্ক : আই‌সি‌সি নারী ওয়ানডে বিশ্বকাপে অভূতপূর্ব সাফল্যের পর নতুন একটি টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে। নারী ক্রিকেটকে আরও বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এমন উদ্যোগ আইসিসির।

নারী ক্রিকেটে সহযোগী দেশগুলো একটু পিছিয়ে। তাদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে উদ্যোগ নিয়েছে আইসিসি। সেই লক্ষ্যে 
প্রথমবারের মতো হতে যাচ্ছে আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফি। ২০ নভেম্বর থাইল্যান্ডে শুরু হবে এই টুর্নামেন্ট। --- ডেই‌লি ক্রিকেট

মূলত সবশেষ ভারতে আয়োজিত বিশ্বকাপে দারুণ সাফল্য পেয়েছে আইসিসি। তাই ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থা। 

এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘বিশ্বকাপের ঐতিহাসিক সাফল্যের প্রেরণায়, আইসিসি নারী ক্রিকেটের ভবিষ্যত গড়তে বিনিয়োগ চালিয়ে যাচ্ছে। নারী ইমার্জিং নেশন্স ট্রফি হলো একটি তিন-স্তরের উন্নয়ন পথের অংশ, যার মাধ্যমে ক্রিকেটে উদীয়মান দেশগুলোর জন্য উচ্চ-মানের পারফরম্যান্সের সুযোগ তৈরি করা হবে।

Advertisement

টুর্নামেন্টে অংশ নিচ্ছে আইসিসির আট সহযোগী সদস্য দেশ- থাইল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া, তানজানিয়া, উগান্ডা, পাপুয়া নিউগিনি এবং সংযুক্ত আরব আমিরাত। তাদের মধ্যে পাঁচটি দলের ওয়ানডে স্ট্যাটাস আছে, বাকি তিনটি দল টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থান থেকে এই প্রতিযোগিতায় খেলবে। 

টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এই টুর্নামেন্ট। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের সেরা দল জিতবে শিরোপা।

আরও দুটি টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে আইসিসি। সহযোগী দেশগুলো নিয়ে ২০২৭ সালে রুয়ান্ডায় হবে ৫ দল নিয়ে নারী চ্যালেঞ্জ ট্রফি। একই বছরে শুরু হবে আট দলের একটি প্রতিযোগিতা, যেখানে সহযোগী দেশগুলো খেলবে শীর্ষ দলগুলোর বিপক্ষে।

  • সর্বশেষ