শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৯:৪৮ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আর্জেন্টিনার গোলরক্ষ‌কের বাড়িতে আগুন ও বিস্ফোরণ

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরের কার্লোস স্পেগাজিনিতে শিল্পপার্কে ভয়াবহ আগুন ও পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আর্জেন্টিনার সাবেক গোলকিপার ফ্রাঙ্কো আরমানির বাড়ি। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

আগুনের সময় আরমানি বা তাঁর পরিবারের কেউই বাড়িতে ছিলেন না। বিস্ফোরণের পর চারপাশে রাসায়নিক ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় রাতে ফিরতে পারেননি তাঁরা। আপাতত পরিবার নিয়ে হোটেলে উঠেছেন ৩৯ বছর বয়সী এই গোলকিপার। --- টি স্পোর্টস

শুক্রবার দেশটির স্থানীয় সময় রাত ৯টার দিকে প্রথম বড় বিস্ফোরণ হয়। যার ধাক্কায় চার কিলোমিটার পর্যন্ত ঘরের কাঁচ ভেঙে যায়। বিস্ফোরণে শিল্পপার্কটিতে আগুনের শিখা ২০ মিটার পর্যন্ত উঠে যায়। আহতদের আশেপাশের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানান, কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

২০২২ কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন আরমানি। বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেজের ব্যাক আপ গোলকিপার হিসেবে দলে ছিলেন তিনি। দেশটির জার্সি গায়ে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ১৯ ম্যাচ খেলেন আরমানি। বর্তমানে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে খেলেন তিনি।

  • সর্বশেষ