শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে বিশ্বকাপে চোটের নাটক করেছিলেন আফগানিস্তান ক্রিকেটার গুলবা‌দিন নাইব

স্পোর্টস ডেস্ক : ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি আইনে আফগানিস্তানের কাছে ৮ রানে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। সেদিন ম্যাচ বাঁচানোর জন্য মাঠে অভিনয় করেছিলেন দলটির ব্যাটিং অলরাউন্ডার গুলবাদিন নাইব।

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেলে স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১৫ রান তোলে আফগানিস্তান। সেমিফাইনালে যেতে হলে ১২.১ ওভারে এই রান তাড়া করে জিততে হতো বাংলাদেশকে। কিন্তু সেটা করতে পারেনি শান্তরা। ১২.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে যখন বাংলাদেশের রান ৮১ তখন নামে বৃষ্টি। --- ডেই‌লি ক্রিকেট

এরপর নতুন লক্ষ্য পায় ১১৪ রান। শেষ পর্যন্ত সেই রানও তাড়া করতে পারেনি লিটন কুমার দাসরা।

অন্যদিকে আফগানিস্তানের সামনে ছিল সহজ লক্ষ্য। বাংলাদেশকে হারালে নিশ্চিত হতো তাদের সেমিফাইনাল। ঐ ম্যাচ জিততে চেষ্টার কোনো কমতি রাখেনি আফগানিস্তান। যার একটি প্রমাণ মেলে বৃষ্টির আভাস দেখে মাঠেই চোটের নাটক করে গুলবাদিন নাইবের শুয়ে যাওয়া। ঊরুর চোটের ভঙ্গি করে মাটিতে শুয়ে পড়েন তিনি। সে ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে হেঁসেই দিলেন জোনাথন ট্রট।

সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে ট্রট বলেন, ‘বৃষ্টি আসছিল। আমি গুলবাদিনকে ইশারায় বলছিলাম, ‘ধীরে ধীরে’। আমি বলিনি যে শুয়ে পড়ো। আমি জানতে চেয়েছিলাম যে কত বল হয়েছে। কিন্তু আমার ইঙ্গিত বুঝতে না পেরে গুলবাদিন চোটের অভিনয় করে মাটিতে শুয়ে পড়ে। এটা দেখে রশিদ খান রেগে গিয়েছিল। সেটা পুরোপুরি একটা বিশৃঙ্খল ঘটনা ছিল।

  • সর্বশেষ