শিরোনাম
◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বয়স নিয়ে খোঁচা বৈভবকে, এশিয়া কাপে খেলতে গিয়ে সতীর্থরাই ‘র‌্যাগিং’ কর‌লেন 

স্পোর্টস ডেস্ক : বয়স নাকি ১৪। দেখলে বিশ্বাস হয় না অনেকেরই। ব্যাট হাতে যখন ঝড় তোলে কিশোর, সেই বিস্ময় কয়েক গুণ বেড়ে যায়। বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে প্রশ্নও উঠেছে। এবার তার বয়স নিয়ে আওয়াজ দিলেন সতীর্থরাই।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতা খেলতে দোহায় গিয়েছে বৈভব। সেখানে ভারত এ' দলে তার দুই সতীর্থ যুধবীর সিংহ চরক ও গুরজপনীত সিংহ তার সঙ্গে বয়স নিয়ে খুনসুটি করছেন। গুরজপনীতের স্ন্যাপচ্যাটে এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে যুধবীর বৈভবের পাশে দাঁড়িয়ে। যুধবীর জিজ্ঞেস করছেন, আমাদের মধ্যে দেখতে কে বড়?” ‘র‌্যাগিং’ করা হচ্ছে বুঝতে পেরে বৈভব প্রথমে চুপ করে থাকে। অল্প হেসে বলে “নো কমেন্টস।” 

এরপর বৈভবের চুলে হাত বুলিয়ে যুধবীর বলেন, ‘‘এত অল্প বয়সেই জেল ব্যবহার করো!’’ বৈভব মুচকি হেসে বলে, এমন কিছুই সে করে না।

গত বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ১৩ বছর বয়সে অভিষেক হয় বৈভবের। শুভমন গিলের গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে সে। তারপর থেকেই প্রচারের আলোয় বৈভব। কিন্তু তখন থেকেই তার বয়স নিয়েও নানা কথা ওঠে। বলা হয়, বৈভবের বয়স আদৌ ১৩ নয়, অনেক বেশি। বৈভবের পরিবার ও কোচ এই অভিযোগ উড়িয়ে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়