শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৬:৩০ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নারী কাবাডি বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারত ও জাঞ্জিবার দল

‌নিজস্ব প্রতি‌বেদক : দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে অংশ নিতে দলগুলো ঢাকায় আসতে শুরু করেছে। শুক্রবা (১৪ ন‌ভেম্বর) ঢাকায় পা রেখেছে ভারত এবং জাঞ্জিবার নারী কাবাডি দল। 

টুর্নামেন্টের মূল পর্ব শুরু হবে আগামী ১৭ নভেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর। 

জাতীয় খেলা কাবাডির এই আন্তর্জাতিক আসরকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে এখন উৎসবের আমেজ। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে বিশ্বকাপের সকল খেলা অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বিশ্বকাপকে সফল করতে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা, আবাসন, যাতায়াত এবং ভেন্যু ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। 

১৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। এই নিয়ে দ্বিতীয়বার অনুষ্ঠিত হবে নারীদের বিশ্বকাপ। ২০১২ সালে প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ভারতের পাটনায়। সেই আসরে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল জাপানের কাছে। ভারত হয়েছিল চ্যাম্পিয়ন আর রানার্স আপ হয়েছিল ইরান। 

নারী কাবাডি বিশ্বকাপ সামনে রেখে অনেক আগে থেকেই  প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। প্রস্তুতির অংশ হিসেবে নেপালে গিয়ে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ খেলে এসেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। এখন বিকেএসপিতে কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর তত্ত্বাবধানে অনুশীলন করছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

  • সর্বশেষ