শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারত-দ‌ক্ষিণ আ‌ফ্রিকা টেস্ট চলাকালীন দর্শকদের মধ্যেই মিশে থাকবে পুলিশ, দিল্লি বিস্ফোরণের পর ইডেনে নজিরবিহীন নিরাপত্তা 

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১৪ ন‌ভেম্বর) থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পরেই দেশজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকেও। এই আবহেই ইডেনে শুরু হচ্ছে টেস্ট ম্যাচ। নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না কলকাতা পুলিশ।

একেবারে দুর্গে পরিণত করে ফেলা হচ্ছে ক্রিকেটের নন্দনকাননকে। খেলা চলাকালীন দর্শকদের মধ্যে যেমন মিশে থাকবে সাদা পোশাকের পুলিশ তেমনই ইডেনের ফেন্সিং জুড়েও মোতায়েন হবে বিশাল পুলিশবাহিনী। --- সংবাদপ্রতি‌দিন

ক্রিকেটারদের নিরাপত্তা এবং দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখে গত কয়েকদিন আগেই ইডেন পরিদর্শন করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। গোটা মাঠের নিরাপত্তা দিকগুলি খতিয়ে দেখেন। 

জানা গিয়েছে, নিরাপত্তার কথা ভেবে ইডেনের বিভিন্ন অংশকে কয়েকটি ভাগে ভাগ করেছেন পুলিশ কর্তারা। প্রত্যেকটি ভাগের দায়িত্বে থাকবেন ডেপুটি পুলিশ কমিশনার, থাকবেন ৯ জন এসি। দর্শকরা যে জায়গায় বসবেন সেখানেও একজন করে ডেপুটি পুলিশ কমিশনার এবং অন্তত ৯ জন এসি দায়িত্বে থাকবেন। পাশাপাশি বিরাট পুলিশের একটি দল সুরক্ষায় মোতায়েন থাকবেন। 

Advertisement

এখানেই শেষ নয়, ক্লাব হাউস এবং ভিভিআইপি জোনের নিরাপত্তাতেও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নিরাপত্তায় মোতায়েন থাকবেন বলে লালবাজার সূত্রে জানা যায়।

এছাড়াও ইডেনের বিভিন্ন জায়গায় সশস্ত্রবাহিনীর সদস্যরা যেমন থাকবেন, তেমনই থাকবে কিআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম। ইডেনের বাইরেও নিরাপত্তাতে জোর দেওয়া হয়েছে। 

ইডেনকে ঘিরে বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে বাঙ্কার। যেখানে কলকাতা পুলিশের কমব্যাট বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। পাশাপাশি ইডেন সংলগ্ন একাধিক রাস্তাতেও শুক্রবার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানা যাচ্ছে। দিল্লি বিস্ফোরণের পরেই ইডেনের নিরাপত্তা বাড়ানো হয়। জোর দেওয়া হয় ক্রিকেটারদের নিরাপত্তাতেও।

  • সর্বশেষ