শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি বুলবুল

জেলা ও বিভাগীয় ক্রিকেট উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে গত রোববার ও সোমবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেখা যায় ব্যাপক অব্যবস্থাপনা। আমন্ত্রণ জানানো পরও গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এর প্রতিবাদে সাংবাদিকরা পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সংবাদ সম্মেলন বর্জন করেন। অবশেষে ঘটনার জন্য নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বুলবুল।

বুধবার (১২ নভেম্বর) ভিডিওবার্তায় বিসিবির পক্ষ থেকে ক্ষমা চান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান ও বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং আমি নিজেই আপনাদের সেখানে দাওয়াত করেছিলাম। যখন বাইরে এসে দেখলাম যে আপনাদের উপযুক্ত সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও যে ধরনের আমন্ত্রণ রক্ষার কাজ ছিল আমাদের ক্রিকেট বোর্ডের বা আমার, আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

এই ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখার জন্য তদন্ত করার কথাও জানান বুলবুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তবে এটাও আপনাদের কথা দিচ্ছি যে আমাদের কোন বিভাগের কারণে এ ব্যর্থতাটি এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব। আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে, আপনারা এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার অন্যতম বড় অংশীদার। ভুল আমরা করেছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করব এ ধরনের ভুল যেন আর না হয়।’

 

  • সর্বশেষ