শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বি‌পিএল, অ‌ভি‌নেতা শা‌কিব খা‌নের ঢাকা ক্যাপিটালস সাইফকে দলে নিলো 

স্পোর্টস ডেস্ক :  টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকে‌টে মারকু‌টে ব‌্যাটার সাইফ হাসান এবা‌রের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। 

সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সাইফ। ডানহাতি এ ব্যাটার তিস্তা পাড়ের দলটির হয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন। তবে আসন্ন বিপিএলের আগে দল বদল করলেন ডানহাতি এ ব্যাটার। 

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন সাইফ। জাতীয় দলে ফেরার পর থেকেই দারুণ খেলছেন ডানহাতি এ ব্যাটার। টি-টোয়েন্টি দলে অন্যতম ধারাবাহিক ক্রিকেটার এখন সাইফ। ওয়ানডে দলেও সুযোগ পেয়ে ভালো করেছেন ডানহাতি এ তব্যাটার। 

পাঁচ দল নিয়ে হবে এবারের বিপিএল। পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে আছে শুধু ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। চলতি মাসের ১৭ তারিখ হতে পারে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট, আর ডিসেম্বরের ১৯ তারিখ শুরু হতে পারে টুর্নামেন্ট। তার আগেই সরাসরি চুক্তিতে সাইফকে দলে ভিড়িয়ে বড় তচমক দিলো ঢাকা ক্যাপিটালস।

সবশেষ বিপিএলে খুব একটা ভালো করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। এবার ভাকলো কিছু করার উদ্দেশে আগে থেকেই দল গোছানো শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

  • সর্বশেষ