শিরোনাম
◈ এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড ◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০২:২৯ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকাপে দল বাড়া‌লো আইসিসি

স্পোর্টস ডেস্ক : এখন থে‌কে নারীদের ওয়ানডে বিশ্বকাপে  খেলবে ১০টি দল। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বেড়েছে দল সংখ্যা, ১০ থেকে ১২ দলে উন্নীত করা হয়েছে সংখ্যাটি।

যমুনা নিউজ জানায়, সম্প্রতি শেষ হওয়া নারী বিশ্বকাপে দর্শক ও দর্শনসংখ্যার রেকর্ড হওয়ার পর আইসিসি জানায়, তারা নারী ক্রিকেটের উন্নয়নে আরও বিনিয়োগ করতে আগ্রহী। আইসিসির এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি শেষ হওয়া নারী বিশ্বকাপের সাফল্যের ওপর ভিত্তি করে আমরা নারী ক্রিকেটের বিকাশে নতুন পদক্ষেপ নিচ্ছি।

২০০০ সাল থেকে এখন পর্যন্ত নারী ওয়ানডে বিশ্বকাপে মূল পর্বে খেলেছে মাত্র আটটি দল। ২০২৯ সালের সংস্করণে ১০ দল ৪৮টি ম্যাচ খেলবে। সর্বশেষ বিশ্বকাপে ৮ দল খেলেছিল ৩১টি ম্যাচ।

শুধু ওয়ানডে নয়, আগামী বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকবে ১২ দল। আগের আসরে অংশ নিয়েছিল ১০টি দল।

আইসিসি জানায়, প্রায় তিন লাখ দর্শক সরাসরি মাঠে বসে নারী বিশ্বকাপ উপভোগ করেছেন, যা নারী ক্রিকেট ইতিহাসের রেকর্ড। টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মেও রেকর্ড পরিমাণ দর্শক টুর্নামেন্টটি দেখেছেন। শুধু ভারতে প্রায় ৫০ কোটির বেশি দর্শক ম্যাচগুলো উপভোগ করেছেন।

এছাড়া আইসিসি নারী ক্রিকেট কমিটির নতুন সদস্যদের অনুমোদন দিয়েছে। কমিটিতে যুক্ত হয়েছেন অ্যাশলে ডি সিলভা, মিতালি রাজ, আমোল মুজুমদার, বেন সোয়ার, শার্লট এডওয়ার্ডস ও সালা স্টেলা সিয়ালে-ভেয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়