শিরোনাম
◈ ভারতে ভ্রমণে যাত্রীদের জন্য নতুন নির্দেশনা ◈ আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ◈ শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি পদে, মির্জা ফখরুলের বর্ণিল রাজনৈতিক যাত্রা ◈ এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড ◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি

স্পোর্টস ডেস্ক : বিক্রি হবে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমনটাই খবর ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের। বিষয়টি নিশ্চিত করেছে বেঙ্গালুরু কর্তৃপক্ষ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক প্রতিষ্ঠান ডিয়াজিও। তারা এক বিবৃতিতে জানিয়েছে, এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিটি বিক্রির প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য তাদের।

ডিয়াজিওর ভারতীয় সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (ইউএসএল) জানিয়েছে, তাদের পূর্ণ মালিকানাধীন সংস্থা রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড (আরসিএসপিএল)-এর বিনিয়োগ পর্যালোচনা প্রক্রিয়া শুরু হয়েছে।

আরসিএসপিএলের মালিকানায় রয়েছে আইপিএল ও ডব্লিউপিএলে অংশ নেওয়া পুরুষ ও নারী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রভীন সোমেশ্বর বিবৃতিতে বলেন, 'আরসিবি আমাদের জন্য মূল্যবান সম্পদ। তবে এটি আমাদের পানীয় ব্যবসার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। তাই দীর্ঘমেয়াদি ব্যবসায়িক লক্ষ্য ও শেয়ারহোল্ডারদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

এদিকে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, এরই মধ্যে আরসিবি কেনার আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু বড় প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রভিত্তিক এক প্রাইভেট ইনভেস্টমেন্ট কোম্পানি, আদানি গ্রুপ, জিন্দাল পরিবারের জেএসডব্লিউ গ্রুপ, দেবয়ানি ইন্টারন্যাশনালের রবি জয়পুরিয়ার নাম আলোচনায় আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়