শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৫:৫৭ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে ওয়েস্ট ইন্ডিজের টি-‌টো‌য়ে‌ন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এই সফ‌রের রেশ কাট‌তে না কাট‌তেই এবার নিউ‌জিল‌্যান্ড সফ‌রে যাওয়ার প্রস্তু‌তি।  এবার তাদের সামনে পূর্ণাঙ্গ সিরিজের নিউজিল্যান্ড সফর। এই সফরের শুরুতে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

সোমবার (৩ নভেম্বর) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত ১৫ সদস্যের দলে চমক হিসেবে ফিরেছেন পেস অলরাউন্ডার ম্যাথু ফোর্ড। ২০২৩-২৪ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলা এই ক্রিকেটার চোটের কারণে তিন মাস দলের বাইরে ছিলেন। এছাড়া কিউই সিরিজ দিয়েই লম্বা সময় পর দলে ফিরছেন শামার স্পিঙ্গার।

বাংলাদেশের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন গুড়াকেশ মোতি। বাংলাদেশে তিনটি ওয়ানডে খেলে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। আর টি-টোয়েন্টি খেলেছিলেন মাত্র একটি। সেখানেও বাজে পারফরম্যান্সের জন্যই বাদ পড়লেন এই বাঁহাতি স্পিনার। 

 বুধবার (৫ নভেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে পরদিন মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। এরপর ৯ ও ১০ নভেম্বর নেলসনের স্যাক্সটন ওভালে হবে তৃতীয় ও চতুর্থ ম্যাচ। আর ১৩ নভেম্বর ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে হবে পঞ্চম ও শেষ ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনটি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে দুই দল। 

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল : শাই হোপ (অধিনায়ক/উইকেটকিপার), আলিক আথানেজ, আকিম ওগিস, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু (উইকেটকিপার), ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

  • সর্বশেষ