শিরোনাম
◈ ভারতে ভ্রমণে যাত্রীদের জন্য নতুন নির্দেশনা ◈ আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ◈ শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি পদে, মির্জা ফখরুলের বর্ণিল রাজনৈতিক যাত্রা ◈ এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড ◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

যারা আন্তর্জা‌তিক ক্রিকেটে সবচেয়ে ‘বড় ছক্কা’র মালিক

স্পোর্টস ডেস্ক : ওয়াশিংটন সুন্দরের অনবদ্য ব্যাটিংয়ে রোববার হোবার্টে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ক্যাঙ্গারুদের সর্বোচ্চ স্কোরার টিম ডেভিড খেলেন ৩৮ বলে ৭৪ রানের দানবীয় এক ইনিংস। 

ইনিংসটি খেলার পথে ৫টি ছক্কা হাঁকান তিনি, তার মধ্যে একটি ছিল ১২৯ মিটার লম্বা! এরপর নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়, আন্তর্জাতিক ক্রিকেটে এটিই সবচেয়ে বড় ছক্কা কিনা।

এটা তো ঠিক, টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের পর থেকে বড় বড় ছক্কা দেখার সৌভাগ্য হচ্ছে ক্রিকেটপ্রেমী দর্শকের। স্কিলের পাশাপাশি ব্যাটিংয়ে দরকার হচ্ছে পেশিশক্তির।

 কোন ব্যাটার কত দূরত্বে বলটাকে আছড়ে ফেলছেন, গুরুত্ব দেয়া হচ্ছে দল থেকেই। এবার তবে দেখে নেয়া যাক, বিশ্ব ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে ‘বড় ছক্কা’ মেরেছেন কারা কারা। এখানে থাকছে প্রথম পাঁচজনের কথা।

শহিদ আফ্রিদি

২০১৩ সালে জোহানেসবার্গে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫৩ মিটার লম্বা ছক্কা মারেন 'বুমবুম'খ্যাত শহিদ আফ্রিদি। এটিই এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বড় ছক্কা। স্বাগতিক পেসার রায়ান ম্যাকলারেনের বলে ছক্কাটি মারেন তৎকালীন পাকিস্তান দলের অধিনায়ক।

ব্রেট লি

কাগজে-কলমে বোলার হলেও ব্যাট হাতে ব্রেট লির দাপট দেখা গেছে অনেকবার। ক্রিকেটপান্ডাসহ একাধিক ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, ২০০৫ সালে ইংলিশদের বিপক্ষে ১৩০ মিটার লম্বা ছক্কা হাঁকান এই 'স্পিডস্টার'।

জ্যাকব ওরাম

২০০৬ সালে অজিদের বিপক্ষে সেই সময় ক্রিকেট ইতিহাসে দীর্ঘতম ছয়ের রেকর্ড গড়েন কিউই অলরাউন্ডার জ্যাকব ওরাম। স্টুয়ার্ট ক্লার্কের বলে নিউজিল্যান্ডের এ ব্যাটারের ছক্কাটি ১৩০ মিটার দূরে গিয়ে আছড়ে পড়ে।

টিম ডেভিড

বড় বড় ছক্কার জন্য বিখ্যাত টিম ডেভিড। রোববার (২ নভেম্বর ২০২৫) ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হাঁকান ১২৯ মিটারের বিশাল এক ছক্কা। আক্সার প্যাটেলের বলে তার স্ট্রেইট ড্রাইভে বল গিয়ে চুমু খায় একেবারে 'নিনজা' স্টেডিয়ামের ছাদে।  

মার্টিন গাপটিল 

গাপটিলও মূলত বিশাল বিশাল ছক্কা হাঁকানোর ওস্তাদ। ২০১২ সালে প্রোটিয়াদের বিপক্ষে পেসার সোতসবের বলে ১২৭ মিটার দৈর্ঘ্যের ছক্কা মারেন কিউই এই ওপেনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়