শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৫:৫৪ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কেন উইলিয়ামসন আর আন্তর্জাতিক টি-টো‌য়েন্টি খেল‌বেন না

স্পোর্টস ডেস্ক : কেন উইলিয়ামসন জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে এক বছরের সময় ধরে মাঠে নামেননি । এবার আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউ জিল্যান্ডের সাবেক এই অধিনায়ক। 

রোববার এই সিদ্ধান্তের কথা জানান উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন নিউ জিল্যান্ডের সফলতম এই ব্যাটার।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে সবশেষ এই ফরম্যাটে মাঠে নামেন উইলিয়ামসন। ৩৫ বছর বয়সী এই ব্যাটার ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর নিউ জিল্যান্ডের হয়ে ৯৩টি টি-টোয়েন্টি খেলেছেন। এর মধ্যে ৭৫ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। 

২০২১ সালে দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন তিনি। এছাড়াও ২০১৬ ও ২০২২ সালের আসরে তার অধীনে সেমি-ফাইনালে খেলেছিল কিউইরা। 

Advertisement

অবসরের ঘোষণায় উইলিয়ামসন বলেন, “এটি এমন কিছু যা দীর্ঘদিন ধরে আমি ভীষণ উপভোগ করেছি। স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার ও দলের জন্য এটিই সঠিক সময়। এতে দল আগাম সিরিজগুলোর জন্য স্পষ্টতা পাবে, বিশেষ করে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে। প্রচুর তরুণ প্রতিভা এখন উঠে আসছে। বিশ্বকাপের জন্য তাদের প্রস্তুতির জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ।

দেশের হয়ে টি-টোয়েন্টিতে ২ হাজার ৫৭৫ রান করেছেন উইলিয়ামসন, যার মধ্যে রয়েছে ১৮টি অর্ধশতক। ২০২১ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ৮৫ রানের ইনিংসটি এখনও মনে রাখার মতো।

নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও উইলিয়ামসন ওয়ানডে ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছেন। সাত মাসের বিরতির পর ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরেন তিনি। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে ঘরোয়া প্রথম শ্রেণির আসরে খেলবেন উইলিয়ামসন। ফলে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার খেলার সম্ভাবনা কম।

  • সর্বশেষ