শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকাপের ফাইনালে বৃষ্টির আশঙ্কা, খেলা প‌রিত‌্যক্ত হ‌লে কাপ পাবে দক্ষিণ আ‌ফ্রিকা

স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালেও ছিল বৃষ্টির ভ্রুকুটি। কিন্তু হয়নি। আবার মহিলা বিশ্বকাপের ফাইনালেও থাকছে বৃষ্টির আশঙ্কা। চলতি বিশ্বকাপে একাধিক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তার মধ্যে ভারত–বাংলাদেশ ম্যাচও ছিল। আবার ভারত–নিউজিল্যান্ড ম্যাচেও হয়েছিল বৃষ্টি। 

 ফাইনালেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। রোববার প্রথমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় মহিলা দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাও তাই। প্রথমবার ফাইনালে উঠেছে তারা। নবি মুম্বইয়ে বহু প্রতীক্ষিত সেই ম্যাচে বৃষ্টির আশঙ্কা প্রবল। এই পরিস্থিতিতে খেলা ভেস্তে গেলে কোন দলের হাতে উঠবে ট্রফি?

জানা গিয়েছে, মহারাষ্ট্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদার জানাচ্ছে, শনিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮৬ শতাংশ। রবিবার বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ। বিকেল ৪টে থেকে সন্ধে ৭টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশেরও বেশি। এই মাঠেই বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত। বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল সেই ম্যাচ।

রোববার যদি খেলা না হয়, সেক্ষেত্রে আইসিসি একটা রিজার্ভ ডে রেখেছে। সেক্ষেত্রে ৩ নভেম্বর, সোমবার ফের হবে ফাইনাল। সেদিনও বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ। প্রশ্ন হল, দু’দিনই যদি বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হয়, তাহলে কাদের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? উত্তর হল দক্ষিণ আফ্রিকা। কারণ গ্রুপ পর্বে ভারতের থেকে এগিয়ে ছিল দক্ষিণ আফিকা। অর্থাৎ ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের প্রতিপক্ষ বৃষ্টি।

তার উপর গ্রুপ পর্যায়ে ভারতকে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে। সেটাও দক্ষিণ আফ্রিকার কাছে একটা অ্যাডভান্টেজ। ভারতীয় সমর্থকদের এখন একটাই প্রার্থনা, ফাইনালে যেন বৃষ্টি না হয়।

  • সর্বশেষ