শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৬:০৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌পিচ কিউরেটর গা‌মি‌নিকে প্রথ‌মে ক‌রে‌ছে মিরপুরছাড়া এবার তা‌কে দেশছাড়া করছে বিসিবি 

স্পোর্টস ডেস্ক : ২০১০ সালে বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হওয়ার পর থেকেই মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের হেড পিচ কিউরেটর ছিলেন গামিনি ডি সিলভা। গামিনি যোগ দেয়ার পর মিরপুরের পিচের ক্রমাগত বোলিং সহায়ক হয়ে ওঠা নিয়ে বিভিন্ন সময় তাকে নিয়েও আলোচনা-সমালোচনা হয়েছে। পিচের মানের কারণে মিরপুর স্টেডিয়াম উঠে এসেছিল আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামেও। তবুও গামিনির ওপরই আস্থা রেখেছিলেন তৎকালীন বিসিবি বসরা।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে পিচ নিয়ে অনেক প্রশ্ন ওঠায় খানিকটা নড়েচড়ে বসে। মিরপুর থেকে গামিনিকে সরিয়ে পাঠানো হয় রাজশাহীতে। হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিংওয়ে দায়িত্ব নেন মিরপুরের। তবে রাজশাহীতেও গামিনির কাজে সন্তুষ্ট নন বিসিবির কর্তারা। আর তাই এবার তাকে একেবারে বিদায় বলতে চাইছে বিসিবি৷

চলতি বছরের জুলাইয়ে গামিনির সঙ্গে এক বছরের চুক্তি হয় বিসিবির। ৩ মাস পেরোতেই এখন সেই চুক্তি বাতিল করতে চায় বিসিবি। সেক্ষেত্রে চুক্তি ভাঙার শর্ত অনুযায়ী, দুই মাসের বেতন দিয়ে দিচ্ছে বিবিসি। আগামীকাল রোববার (২ ন‌ভেম্বর) এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বিসিবির সূত্র।

পিচ নিয়ে বিতর্কে বিভিন্ন সময় সব দায় গামিনির ওপর বর্তালেও বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যেকোনো সিরিজ শুরুর আগে কিউরেটর পিচ প্রস্তুত করেন হোম টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী। গামিনিও কাজ করেছেন সেভাবেই। লঙ্কান কিউরেটরের কথা না হয় বাদই দেয়া যায়। 

বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন নতুন কিউরেটর টনি হেমিংওয়ে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে পিচ বানিয়েছেন সেটা গামিনির বানানো উইকেটের সঙ্গে তুলনায় পিছিয়ে নয় বরং এগিয়েই থাকবে। হেমিংওয়ের বানানো কালো এবং ঘাসবিহীন উইকেট নিয়ে সমালোচনা এবং হাস্যরসও হয়েছে অনেক। তথ‌্যসূত্র, সময়‌নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়