শিরোনাম
◈ ভারতে ভ্রমণে যাত্রীদের জন্য নতুন নির্দেশনা ◈ আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ◈ শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি পদে, মির্জা ফখরুলের বর্ণিল রাজনৈতিক যাত্রা ◈ এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড ◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতকে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-০‌তে এ‌গি‌য়ে গে‌লো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনার পর ৪ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ বল আগে ১২৫ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে ৪০ বল আগে লক্ষ্য পৌঁছায় অস্ট্রেলিয়া।

এর আগে গত বছর জুনে জিম্বাবুয়ের বিপক্ষে ১০২ রানে অলআউট হয়েছিল ভারত। এরপর ম্যাচ শেষ হয়েছে এমন ২৬ ইনিংসে বর্তমান টি-টুয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের অলআউট করতে পারেনি আর কোনো দল। --- অলআউট স্পোর্টস

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লেতে ৪০ রান তুলতে ৪ উইকেট হারায় ভারত। ইনিংসের তৃতীয় ওভারে শুভমান গিলকে (৫) তুলে নিয়ে প্রথম আঘাত হানেন জশ হ্যাজেলউড। পরের ওভারে সাঞ্জু স্যামসনকে (২) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ন্যাথান এলিস। পঞ্চম ওভারে জোড়া আঘাতে সূর্যকুমার যাদব (১) ও তিলক ভার্মাকে (০) তুলে নেন হ্যাজেলউড। টানা ৪ ওভার বোলিং করে ১৩ রানে ৩ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার।

অক্ষর প্যাটেল (৭) রান আউটে কাটা পড়লে ৪৯ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। এক প্রান্তে সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৩ বলে ফিফটি তুলে নেন অভিষেক। 

ষষ্ঠ উইকেটে হার্শিত রানাকে নিয়ে দলের চাপ দেওয়ার চেষ্টা করেন তিনি। দলের দ্বিতীয় ব্যাটার হিসেবে দুই অঙ্কের দেখা পাওয়া হার্শিতকে (৩৫) তুলে নিয়ে ৫৬ রানের এই জুটি ভাঙেন জেভিয়ার বার্টলেট। এরপর আর কেউ ক্রিজে থিঁতু হতে না পারায় ১৮ ওভার ৪ বলে অলআউট হয় ভারত। ৩৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬৮ রান করেন অভিষেক।

লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড। ২৭ বলের উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটার যোগ করেন ৫১ রান। হেডকে (২৮) ফিরিয়ে এই জুটি ভাঙেন বরুন চক্রবর্তী। ২৬ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪৬ রান করা অধিনায়ক মার্শকে থামান কুলদীপ যাদব। পরের ওভারে ফিরতি ক্যাচে টিমj ডেভিডকে (১) তুলে নেন বরুণ।

জয় থেকে ১৪ রান দূরে থাকতে কুলদীপের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন জশ ইংলিস (২০)। পরের ওভারে পরপর ২ বলে ২K উইকেট নেন যশপ্রীত বুমরাহ। আগামী রোববার হোবার্টে সিরিজের তৃতীয় ম্যাচ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়